পার্ক স্ট্রিটের হোটেল রুমে বক্স খাটের ভিতরে যুবকের দেহ, হাড়হিম করা কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরে হোটেল থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। পার্ক স্ট্রিটের হোটেলের ঘরের বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার যুবকের দেহ। দেহ দেখে খুন বলে অনুমান পুলিশের। মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে হাজির হোমিসাইড। কীভাবে মৃত্যু তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, রফি আহমেদ কিদওয়াই রোডে অবস্থিত এই হোটেলে এসেছিলেন ২জন।  আগে থেকে ঘর বুক করা ছিল। কিন্তু মৃত যুবক ওই হোটেলে থাকলেও তাঁর পরিচয়পত্র জমা দেওয়া নেই। ওই হোটেলের ৩০২ নম্বর ঘরেই ছিল ওই যুবক। কিন্তু হোটেল কর্মীরা রাতে গিয়ে এই যুবককে দেখতে পাননি। শুক্রবার সকালে হোটেলের ঘরে ডাকাডাকি করা হলেও কোনও সাড়া মেলেনি। হোটেল কর্মীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘরে ঢুকে কাউকে দেখতে পাওয়া যায়নি। এরপরেই খাটের দিকে নজর পড়তেই সন্দেহ হয়। বক্সখাট খুলেতেই চোখ কপালে ওঠার জোগার। ওই বক্সখাটের মধ্যেই এক যুবককে দেখতে পাওয়া যায়। তবে পুলিশের ধারনা ৪৮ ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। কারণ দেহে পচন ধরেছিল। মৃতদেহ দেখে পুলিশের ধারণা মৃত ব্যক্তি ওড়িশার বাসিন্দা। তবে ভুয়ো নামে ওই হোটেলের ঘর বুক করা হয়েছিল।

ইতিমধ্যে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই যুবক হোটেলে কখন এসেছিলেন, তারসঙ্গে কেউ ছিল কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের।

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত