হাড়হিম পরিণতি! মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে মৃত শিশু, আশঙ্কাজনক ১

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : অত্যন্ত চঞ্চল হওয়ায় সবসময় দুই ছেলেকে নজরে রাখতেন মা। চোখের নজরের বাইরে যেতে দিতেন না। কিন্তু মায়ের অজান্তেই চোখ এড়িয়ে দুষ্টুমির দাম দিতে হল প্রাণ দিয়ে। মায়ের চোখ এড়িয়ে পুকুরে নেমে তলিয়ে গেল ২ ভাই। এক ভাইয়ের প্রাণরক্ষা হলেও, অন্য়জন প্রাণ হারিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ার শান্তিপুরে।

জানা গিয়েছে, শুক্রবার  সাতসকালে নদিয়ার শান্তিপুরে ৩ বছরের ভাইকে নিয়ে পুকুরের জলে নেমেছিল বছর পাঁচের শুভম। হাতে পায়ে দস্যি বলেই পরিচিতি শুভমের। তাই বাড়ির লোক সবসময় চোখে চোখে রাখত। শুক্রবার ফাঁক বুঝে ৩ বছরের ভাই শুভজিৎকে নিয়ে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায় শুভম। শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেনে বাড়ির কাছেই একটি পুকুরে নামে তারা। স্নান করতে নেমে তলিয়ে যায় শুভম রায় (৫) ও শুভজিৎ রায় (৩)। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। এরপরেই প্রতিবেশীরা তাদের পুকুরের জলে ভাসতে দেখেন। ২জনকেই উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা বড় ভাই শুভমকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই শুভজিৎ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই হাসপাতালে।

শিশু মৃত্যুর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিশুদের পুকুরে নামার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খোঁজ করা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ