BLO নিয়োগ করে নির্বাচন কমিশন, সেখানে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ খাটে না ,দাবি চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে উপস্থিত হয়ে রাজ উৎসব উপলক্ষে রাস উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)।কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ এবং নির্বাচন কমিশনকে নিশানা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।শান্তিপুরের তাঁত শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ডিসেম্বর মাসের রাজ্যে আসার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের। বুধবার শান্তিপুরে এসে সেই বিষয়টিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের তাঁতিদের খেয়াল পশ্চিমবঙ্গ সরকার ঠিক মতোই রাখছে। নির্বাচন এসেছে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর তাঁতিদের কথা মনে পড়েছে। আমি তাকে শ্রদ্ধা করেই বলছি, তিনি চাইলে আসতেই পারেন। তাঁতিদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আমাদের সরকার তাঁতিদের জন্য যথেষ্ট কাজ করছে।

বিএলও-দের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির আক্রমণের পাল্টা তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি বলেন বিএলও নিয়োগ করে নির্বাচন কমিশন। সেখানে ঘনিষ্ঠতার এই অভিযোগের তত্ত্ব তৃণমূলের বিরুদ্ধে খাটে না। বিজেপি ঘনিষ্ঠদেরও বি এল পদে নিয়োগ করছে। এমন অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে। শান্তিপুরের রাস উৎসবে (Rash Utsav)এসে তাঁর স্পষ্ট দাবি, বিএলও নিয়োগ রাজ্যের হাতে নেই। জাতীয় নির্বাচন কমিশন তাদের নিয়োগ করছে। তাই এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, বহু জেলায় বি এল ও (BLO)বিজেপি ঘনিষ্ঠ বলেও অভিযোগ উঠে এসেছে। ফলে সেই সমস্ত জায়গায় কি এস আই আর কাজ প্রভাবিত হচ্ছে? প্রশ্ন তার।

পাশাপশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এস আই আর, সিএএ-র মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রথমে তারা এসআইআর-এ নাম কাটছে। তারপর সিএএ তে আবেদন করতে বলছে। ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক চক্রান্ত চলছে। কিন্তু মঙ্গলবার এর কলকাতার মিছিল বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। মাত্র দু’দিনের নোটিশে যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিলেন ওই প্রতিবাদ মিছিলে কলকাতা শহর দেখেছে।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের