পাকিস্তানি তালিবানদের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি জঙ্গি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভাব গলায় গলায়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘ সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে জঙ্গি আক্রমণে। বহু পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। এবার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশি জঙ্গির। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় তাঁদের।

জানা গিয়েছে, নিহত  বাংলাদেশি তরুণদের মধ্যে একজনকে রতন ঢালী  (২৯) নামে চিহ্নিত করা হয়েছে যার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। অন্যজনের নাম ফয়সাল হোসেনের (২২)। তবে তার ঠিকানা জানা যায়নি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স (সিটিটিসি) ইউনিট  মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছে। গোয়েন্দা  কর্তারা জানিয়েছেন, রতন ও ফয়সাল ২০২৪ সালের ২৭ মার্চ বেনাপোল  সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে গয়ে যোগ দেয় টিটিপিতে। গোয়েন্দা ও পুলিশের  থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রতন ও ফয়সাল টিটিপির সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশি যুবকদের প্ররোচনা দিত । এই ঘটনার পর এ ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করার পাশাপাশি তাদের পরিবারকে নিরাপত্তার দেওয়ার পরামর্শ দিয়েছে।

জানা গিয়েছে, ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন রতন ঢালী । তার বাবা আনোয়ার ঢালী ব্যাটারিচালিত অটোরিকশা চালান  এবং মা সেলিনা বেগম। ২০২৪ সালের ১০ এপ্রিল রোজার ঈদে পরিবারের সঙ্গে শেষবার রতন যোগাযোগ করে। বাড়িতে সে জানয়েছিল  সে ভারতে  রয়েছে এবং দ্রুত দুবাই যাবেন।  রতন ঢালী ও ফয়সালের প্রাথমিক জীবন  সাধারণ থাকলেও পরে সে এই সঙ্গে যোগ দেয়।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন