৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহাসমারোহের সঙ্গে এই অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান দিয়ে সূচনা হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। “এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” গানটির কম্পোজিশন খোদ মুখ্যমন্ত্রীর।

এদিনের অনুষ্ঠানে প্রথম সারিতেই ছিলেন পরিচালক রমেশ সিপ্পি। তাঁকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে দুর্গামূর্তিও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি লসংবর্ধনা দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুজয় ঘোষকে। চলতি বছরে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। বঙ্গবিভূষণে সম্মানিত করা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে। সঙ্গীতশিল্পীর আবেগঘন  মুহূর্ত কাটালেন মুখ্যমন্ত্রী।  এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে ঋত্বিক ঘটক, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তমকুমার সহ সকলের কথা।

জানা গিয়েছে, এই বছর মোট ৩৯ দেশের ২১৫টি ছবি দেখা নো হবে এই চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশী ভাষার চলচ্চিত্র বলে জানা গিয়েছে। পাশাপাশি থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। জানা গিয়েছে, এই বছর চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। সপ্তপদী ছবি দিয়ে উদ্বোধন হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। নন্দন চত্বর হয়ে উঠেছে সিনেমার বাড়ি। বড় বড় দেওয়ালে কলকাতার অভিজাত বাড়ির আদল ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আঁকা হয়েছে সপ্তপদীর একাধিক দৃশ্যেক ছবি। ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ। সেখানে দেখানো হবে, বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের