হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার পড়ুয়া চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের আঙুল উঠেছে চিকিৎসক দীননাথ কুমারের দিকে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই কলেজেরই তৃতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক দীননাথ কুমার(৩২)। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে বুধবার। অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য ওই নাবালিকা হাসপাতালের ভর্তি হয়েছিল। তারপর নাবালিকার প্রাথমিক চিকিৎসা করার অছিলায় দীননাথ কুমার তার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। এরপর নাবালিকা কাঁদতে কাঁদতে ঘটনাটি পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে ওই পিজিটি চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

জানা গিয়েছে, দীননাথ কুমার বিহারের বাসিন্দা। বর্তমানে বারাসত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র। বারাসত মেডিক্যাল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই দীননাথ পড়াশোনা করত বলে জানিয়েছেন বারাসত মেডিক্যাল কলেজের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট সুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পড়ুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে তারা। বুধবার রাতে গ্রেফতার করা হয়  দীননাথ কুমারকে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৩৫১(২)/৭৪/৭৬/বিএনএস এবং পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়।

এই ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে ছড়ায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। বছর খানেক আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণী চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসেই ধর্ষিত এবং খুন হন। তারপর নাগরিক আন্দোলন দেখেছিল গোটা। কিন্তু একজন ভাবী চিকিৎসদক যদি শ্লীলতাহানির মতো ঘটনায় অভিযুক্ত হয়, তাহলে চিকিৎসকদের পাশে মানুষ থাকবেন কি ভবিষ্যতে এ নিয়ে প্রশ্ন ওঠে বনকি।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে