ফের SIR-র বলি, জলপাইগুড়িতে আস্বাভাবিক মৃত্যু বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমবাড়ি : ফের SIR-র বলি রাজ্যে। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে বছর ষাটের এক বৃদ্ধের। SIR আতঙ্ক থেকেই আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। মৃতের নাম ভুবন চন্দ্র রায়।

SIR আবহে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। কেউ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন, কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সেই মৃত্যু অব্যাহত। শুক্রবার সকালে বাড়ির কাছে একটি মাঠ থেকে উদ্ধার হয় ভুবনচন্দ্র রায় নামে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ। স্থানীয়রা দেহটি প্রথমে দেখতে পায়। পরিবারের লোক খবর পয়ে সেখানে গেলে দেহটি দেখতে পান। পরে খবর দেওয়া হয়েছে পুলিশে। তাঁরা এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জলপাইগুড়ি রাজগঞ্জের আমবাড়ির কামারভিটার বাসিন্দা ওই বৃদ্ধ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে খোঁজ ছিল না তাঁর। পরিবারের লোকজন সর্বত্র খোঁজ করেও পাননি। শুক্রবার সকালেই বাড়িরা কাছেই একটি মাঠে গাছ থেকে ঝুলতে দেখা যায় তাঁকে। পরিবারের অভিযোগ, এনুমারেশন ফর্ম এসেছিল বাড়িতে। সবার নামে ফর্ম আসলেও ভুবনের মেয়ের নামে কোনও ফর্ম আসেনি। তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটলেন তিনি। বৃহস্পতিবার রাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। গভার রাতে গাছে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন তাঁকে অনেক বুঝিয়েও স্বাভাবিক করতে পারননি। ক্রমাগত আতঙ্ক গ্রাস করছিল তাঁকে।

ইতিমধ্য়ে ১৮ জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এসআইআর নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরির অভিযোগও উঠেছে। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই মানুষের মন থেকে আতঙ্ককে সরিয়ে দেওয়া যাচ্ছে না।

 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে