ইসলামপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামপুর:উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রামকৃষ্ণপল্লী(Ramkrishnapally) এলাকায়। শুক্রবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় টিংকু নন্দী (Tinku Nandy)ওরফে তাপসের দেহ। স্বামীর পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুতপা বলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে টিংকুর মা সন্ধ্যা নন্দী ঘরে গিয়ে দেখতে পান তার ছেলে জানালার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলছে। ঘটনার পরেই তিনি চিৎকার করতে থাকলেও কেউ না আসায় নিজেই একটি বটি দিয়ে শাড়ি কেটে দেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, চার বছর আগে ইসলামপুর ব্লকের অজিতবাস কলোনির(Ajitbas Colony) বাসিন্দা সুতপা বলের সঙ্গে বিয়ে হয় টিংকুর। তবে কিছুদিন ধরেই সুতপার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি পরিবারের। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত।টিংকুর পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার (Ishlampur P.S.)পুলিশ।

ইতিমধ্যেই সন্দেহের ভিত্তিতে সুতপা বলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে।আটক স্ত্রীর মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখছে পুলিশ। কি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই গোলমাল হত তা জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট