Bigg Boss 15: কবে কোথায় দেখবেন জেনে নিন

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, ২ অক্টোবর রাত ঠিক সাড়ে ন’টা থেকে শুর হয়ে যাবে জনপ্রিয় রিয়্যালিটি শো Bigg Boss 15। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিগবসের বাড়ির অন্দরমহলের ছবিও।

এবারের নতুন থিম জঙ্গল। সেই আদলেই সাজানো হয়েছে এই বাড়ি। চারিদিকে চোখে পড়বে সবুজের উপস্থিতি। ওপেন স্পেসে তৈরি করা হয়েছে একটি পুকুর। এর ওপরে রয়েছে একটি বাঁশের সাকো।

কিছুদিন আগেই শেষ হয়েছে বিগ বস OTT। আজ থেকে রাত সাড়ে ন’টায় শুরু হতে চলেছে বিগ বস সিজন ১৫। এর আগে Bigg Boss রাত ন’টায় সম্প্রচারিত হত। সপ্তাহের অন্য দিনগুলোয় শোটি দেখা যাবে রাত সাড়ে ১০ টা নাগাদ। জানা গিয়েছে, এবারে পাঁচ মাসের জন্য চলবে বিগ বস। শোর সিজন ১৩ প্রবল জনপ্রিয় হয়ে ওঠার কারণেই এবারে সময় বাড়ানো হয়েছে।

বিগ বস ওটিটিতে থাকা কিছু প্রতিযোগী সরাসরি সিজন ১৫ তে সলমনের শোতে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে। সেই প্রতিযোগীদের মধ্যে থাকছেন শামিতা শেট্টী, প্রতীক শেহজপাল, নিশান্ত ভাট। বিগ বস সিজন ১৫ তে কিছু প্রতিযোগীর নাম সামনে এসেছে যারা থাকছেন। তালিকায় রয়েছেন, করন কুন্দ্রা, সিম্বা নাগপাল, বিধি পান্ডিয়া, বিশাল কোটেইন, শাহিল শ্রফ, মিয়াসা আইয়ার, তেজস্বী প্রকাশ, আকাশা সিং, ডোনাল বিস্ট ও উমার রিয়াজ।

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, এবারের সিজনের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন সলমন খান।

 

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, অসুস্থতা নিয়েই পদ্ম পুরস্কার গ্রহণ, এখন কেমন আছেন অলকা?

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা