১২০ দিন ধরে শাপলা ফুলের নকশায় তৈরি শাড়িতে মুড়ে ‘মিস ইউনিভার্স’-এ নজর কাড়লেন মিথিলা

বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে হেঁটেছেন। আর সেই পরীক্ষায় অংশ গ্রহণের জন্যে নিজের দেশের কস্টিউমে সেজেছেন তানজিয়া জামান মিথিলাও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর মাত্র ২ দিন বাকি! এ বছর থাইল্যান্ডের ব্যাঙ্কক এবং ফুকেটে বসেছে ‘মিস ইউনিভার্স’-এর ৩৪ তম আসর। শুরু থেকেই বিভিন্ন কারণে বিতর্কে জড়াচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। একটি অনুষ্ঠান পর্বে মিস থাইল্যান্ডকে প্রকাশ্যে অপমান করেছিলেন বিচারক। তখন কাঁদতে কাঁদতে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিল মিস থাইল্যান্ড। এবং প্রতিবাদে অন্যান্য প্রতিযোগীও মঞ্চ ছাড়ে। এ নিয়ে বেশ কয়েকবার বিতর্ক উঠেছিল এই প্রতিযোগিতা নিয়ে। আগামী ২১ নভেম্বর মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। তা নিয়েই এখন উত্তেজিত গোটা বিশ্ব। মিস ইউনিভার্সের মুকূট কার মাথায় উঠবে, তা নিয়েই এখন কৌতূহলী বিশ্ব। এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইন্ডিয়া’ মণিকা বিশ্বকর্মা। প্রতিবেশী দেশ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা।

যিনি প্রতিনিয়ত বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করছেন। আসলে চূড়ান্ত নাম ঘোষণার আগে প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগীরা। বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে হেঁটেছেন। আর সেই পরীক্ষায় অংশ গ্রহণের জন্যে নিজের দেশের কস্টিউমে সেজেছেন তানজিয়া জামান মিথিলাও। তিনি বিশ্বের দরবারে নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে জামদানি শাড়ি বেছে নিয়েছিলেন। যেটি বাংলা দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প। আর তাঁর এই জামদানি শাড়ির মোটিফ ছিল দেখার মতো, যেখানে ছিল বাংলাদেশের জাতীয় ফুল শাপলার কাজ।

মিথিলা নিজেই এই পোশাকে তাঁর একটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—দ্য কুইন অব বেঙ্গল’ এটি এমন একটি কাপড়, যার প্রতিটি সুতায় রয়েছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।’ জানা গিয়েছে, এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি। এবং এটি বুনতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। শাড়িটির ডিজাইন করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। কিন্তু কেন শাড়িতে তিনি বাংলাদেশের জাতীয় ফুলের মোটিফ বেছে নিয়েছেন, তার কারণ প্রকাশ করে মিথিলা লিখেছেন, ‘শাপলা এই মাটির শান্তি, পবিত্রতা ও অপরাজেয় মনোভাবের প্রতীক। এই বিশেষ জামদানি শাড়িটি পুরোপুরি হাতে তৈরি করা, বানাতে সময় লেগেছে প্রায় ১২০ দিন। শাড়িটির ডিজাইনার আফরিনা সাদিয়া সৈয়দা।’ তবে এদিন শুধু পোশাকেই নয়, মিথিলা সোনার গহনা তেও শাপলা ফুলের শোভা পাওয়া গিয়েছে। মিথিলার এ পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু। আর তা সজ্জিত হয়েছে স্বর্ণালি জরি মোটিফে।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা