অস্ট্রেলিয়ায় আইন করে বন্ধ হচ্ছে শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পথ বন্ধ করল সেদেশের সরকার। গত বছর পাস হওয়া এই আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এর আওতায় থাকবে ফেসবুক, টিকটকের মতো প্লাটফর্ম গুলি। এই প্ল্যাটফর্মগুলিতে শিশুদের আইডি যদি কিছু থেকে থাকে তাহলে তা সরিয়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এই সকল আইডি সরিয়ে ফেলতে পারবে। আইডিতে যাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে শনাক্ত করা হবে তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়ে গিয়েছে।

অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে ১০ই ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে বড় অংশের জরিমানার মুখে পড়তে হতে পারে। অন্তত ৩২ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। তাদের মেটা জানিয়েছে আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি সরানোর প্রক্রিয়া শুরু করছে।

এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি অস্ট্রেলিয়ার নতুন আইনকে অস্পষ্ট ও সমস্যাজনক বলে উল্লেখ করেছিল। বৃহস্পতিবার মেটাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে , অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা অস্ট্রেলিয়া সরকারকে সমর্থন করে। কিন্তু কিশোরদের তাদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটাও কোনও সমাধান নয়।

অস্ট্রেলিয়ায় এই বিশেষ আইন কার্যকর হওয়া দেখার জন্য মুখিয়ে রয়েছে অন্যান্য দেশ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সান খুব তাড়াতাড়ি পার্লামেন্ট একইরকম একটি বিল আনতে চলেছেন। নেদারল্যান্ডের সরকার ১৫ বছরের কম বয়সের ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের