মুখ্যমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখে জবাব দেওয়া হবে, জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খতিয়ে দেখছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই চিঠির প্রেক্ষিতে এই বক্তব্য জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গের সিইও সমস্ত মৃত্যুর রিপোর্ট জেলাগুলি থেকে তলব করেছেন। সেই রিপোর্ট নিজে ভাল করে দেখে তবে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবেন রাজ্য নির্বাচন কমিশনার। তারপর মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠির জবাব দেওয়া হবে। 

যখন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে কোনও বিষয় নিয়ে চিঠি দেন তখন তা অত্যন্ত ভাল করে খতিয়ে দেখা হয়। এক্ষেত্রেও অন্যথা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে যে যে বিষয়গুলি লিখেছিলেন সেই সব ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। তারপর যথাযথ সময়ে উত্তর দেওয়া হবে। পাশাপাশি যে সমস্ত বিএলওদের মৃত্যু এখনও পর্যন্ত হয়েছে সেই সব মৃত ব্যক্তির প্রতিটি রিপোর্ট তলব করেছেন পশ্চিমবঙ্গের সিইও। প্রতিটি মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখে তিনিই জাতীয় নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানা গিয়েছে।   

SIR এর কাজে বিএলওদের উপর চাপ প্রয়োগের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। তিনি দাবি করেন বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে পরিস্থিতি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই আমি আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। বিএলও এবং নাগরিকদের উপর যেভাবে এই অনুশীলন চাপিয়ে দেওয়া হচ্ছে তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খলই নয়, বিপজ্জনকও। যথাযথ মৌলিক প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনা বা স্পষ্ট যোগাযোগের অভাব প্রথম দিন থেকেই এই প্রক্রিয়াটিকে পঙ্গু করে তুলেছিল।”

বিএলওদের পাশে থেকে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “প্রশিক্ষণে গুরুতর ফাঁক, বাধ্যতামূলক নথিপত্রের স্পষ্টতার অভাব এবং তাদের জীবিকা নির্বাহের সময়সূচীর মাঝে ভোটারদের সঙ্গে দেখা করার প্রায় অসম্ভবতা এই প্রক্রিয়াটিকে কাঠামোগতভাবে দুর্বল করে তুলেছে। আমি আপনাকে অনুরোধ করব জোর করে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা বন্ধ করার জন্য। দয়া করে যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করে এবং সময়সীমা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিন। যদি এখুনি এই পন্থা সংশোধন না করা হয়, তাহলে বিএলও এবং নাগরিকদের জন্য পরিণতি মারাত্মক হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা রক্ষা করার জন্য এই হস্তক্ষেপ কেবল প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য”

কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাজ করতে গিয়ে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তপতী বিশ্বাস। রাস্তাতেই মাথা ঘুরে পড়ে গিয়ে বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে যায়। তপতীদেবীর পরিবারের অভিযোগ, SIR-র কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। মানসিক চাপ ক্রমাগত বাড়ছিল। সেই চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। রায়গঞ্জের কৃষ্ণপদ সরকারও সেরিব্রালে আক্রান্ত হয়েছেন। পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এই ঘটনা। রায়গঞ্জ কসবা মহেশো এনএমহাই মাদ্রাসা ২০৬ নম্বর বুথে নিযুক্ত ছিলেন।

বুধবার সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় বিএলও শান্তিমুনি এক্কার দেহ। জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লাঙ্কো চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন শান্তিমুনি। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর পরিবারের লোকজন বলছেন SIR নিয়ে কাজ করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাকে। শান্তিমুনির ছেলে ডি সু জা এক্কা এবং স্বামী সুখু এক্কা বলেন এই প্রবল কাজের চাপ সহ্য করতে পারছিলেন না উনি। ভাল বাংলা পড়তে বা লিখতেও জানতেন না মহিলা। তারপরেও SIR-এর কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই চাপ থেকেই আত্মহননের সিদ্ধান্ত।

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু