সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শান্তিচুক্তি  স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও আমেরিকার মধ্যে বৈঠক। একদিন আগেই ট্রাম্পের হুমকি দিয়ে করা পোস্টের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে ইরানি প্রতিনিধি দল প্রথমে বৈঠক স্থল ছেড়েছিল। তবে সেই সমস্ত উত্তপ্ত বাক্যবিনিময়ের পরেও ওয়াশিংটন ও তেহরান শান্তি চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ৬০ দিনের একটি রোডম্যাপ তৈরিতে সম্মত হয়েছে।   

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে বসেছে বৈঠক। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তানের পক্ষ থেকে জারি করা এক যৌথ বিবৃতি অনুসারে জানা গিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় উচ্চ-পর্যায়ের আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে। আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা বেশ কয়েকটি মূল বিতর্কিত বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। উচ্চ-পর্যায়ের সেই বৈঠক সোমবার ভোররাতে শেষ হয়েছে। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, সপ্তাহের বাকি সময় জুড়ে বাকি সমস্ত পর্যায়ের আলোচনা চলবে। এই বৈঠকে ইরান ও আমেরিকা একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে। প্রধান আলোচকরা উচ্চ পর্যায়ের কমিটির কাছে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন। হরমুজ প্রণালিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ‘সংযোগ’  স্থাপন করতে আমেরিকা ও ইরান সম্মত হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। প্রায় ৮০ মিনিট আলোচনা হয়েছে। নতুন এই রোডম্যাপের আওতায় বলা হয়েছে হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার দিকে নজর দেওয়া হবে। কারণ বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ আমেরিকা ও ইরানের সংঘাতের একটি প্রধান কেন্দ্রবিন্দু। বৈঠকে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি  অংশ নিয়েছিলেন। 

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত