মহাত্মা গান্ধি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা ,দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত বন্ধ পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ব্লু লাইনে সমস্যা। মেট্রোর লাইনে ঝাঁপ। মহাত্মা গান্ধি রোড স্টেশনে ডাউন লাইনে এক যাত্রী ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। ফলে আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্র পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। মেট্রো চলছে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

কলকাতা মেট্রো সূত্রে খবর, শনিবার দুপুর ৩:৩১ মিনিট নাগাদ মহাত্মা গান্ধি রোড স্টেশনের ডাউন লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত তাঁকে লাইন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ভবানীপুরের বাসিন্দা কেতন দোশি নামে চুয়ান্ন বছর বয়সী ওই ব্যক্তির। পরিস্থিতি সামাল দিতে ওই সেকশনে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বন্ধ রাখা হয় কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল নেতাজি মেট্রো স্টেশনে। সেই জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছিল মেট্রো। শুধু শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ব্যস্ত সময়ে মেট্রো চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন মানুষ। দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা।

একথা অস্বীকার করা যায় না, কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চটজলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া মেট্রো বিভ্রাট। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া, কখনও বা আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটলেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। গ্রিন লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন ও পার্পেল লাইনে আত্মহত্যার সম্ভাবনা নেই। কারণ এই স্টেশনগুলিতে সম্পূর্ণভাবে কাঁচের দেওয়াল তৈরি করা রয়েছে। কিন্তু ব্লু লাইনে সেই সুবিধা নেই, ফলে আত্মহননের ঘটনাও সেখানেই বেশি ঘটে।  এদিকে আত্মহত্যা ঘটলেই বন্ধ করে দিতে হয় মেট্রো পরিষেবা। এই নিয়ে দিনে দিনে যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ।

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি