অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার চিনা ব্যক্তি, নেপথ্যে গুপ্তচরবৃত্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক চিনা নাগরিক। জানা গিয়েছে সোমবার উত্তর প্রদেশের বাহরাইচ জেলার ভারত-নেপাল সীমান্তের রূপাইদিহা চেকপোস্টে ৪৯ বছর বয়সী এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযোগ ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর সীমান্ত এলাকার ভিডিও করছিলেন।

জানা গিয়েছে গ্রেফতার হওয়া চিনা নাগরিক পাকিস্তানে ভ্রমণ করেছেন এবং তার কাছ থেকে পাকিস্তানি, চিনা এবং নেপালি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এসএসবির ৪২তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট গঙ্গা সিং উদাবত জানিয়েছেন চিনা নাগরিককে যে অফিসার গ্রেফতার করেছেন তিনি জানিয়েছেন যে নেপাল থেকে ভারতে প্রবেশের পর তিনি একটি সংবেদনশীল সীমান্ত এলাকার ভিডিও ফুটেজ তুলছিলেন। তিনি আরও বলেন, গ্রেফতার চিনা নাগরিকের নাম লিউ কুনজিং, যিনি চিনের হুনান প্রদেশের বাসিন্দা।

ভারতে প্রবেশের জন্য তার কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ উঠেছে। অনুপ্রবেশকারীর কাছ থেকে তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। একটি ফোনের মধ্যে ভারতীয় ভূখণ্ডের বেশ কয়েকটি সংবেদনশীল স্থানের ভিডিও রয়েছে বলেই কর্মকর্তারা জানিয়েছেন। চিনা ব্যক্তির কাছ থেকে নেপালের একটি মানচিত্র পাওয়া গিয়েছে। মানচিত্রে সবকিছু ইংরেজিতে লেখা ছিল। তবে কুনজিং দাবি করেছেন তিনি হিন্দি বা ইংরেজি কিছুই জানেন না। এসএসবি, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি একজন দোভাষীর সাহায্যে কুনজিংকে জিজ্ঞাসাবাদ করেছে। কমান্ড্যান্ট জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে চিনা নাগরিক পাকিস্তানও গিয়েছিলেন। তবে, তার কাছে সেই দেশের ভিসা ছিল। তবে কি কারণে এই অনুপ্রবেশ তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের