নক্কারজনক ঘটনা! হাসপাতাল থেকে মৃত বৃদ্ধার দেহ থেকে সোনার গয়না উধাওয়ের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোতয়ালি: সোনার গয়না ছিনতাইয়ের ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু মৃতদেহের শরীরর থেকে সোনার গয়না খুলে নেওয়ার মতো ঘটনাও ঘটে বাস্তবে। হাসপাতালে মধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। হাসপাতালের পক্ষ থেকে সব সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এই ধরনের নক্কারজনক ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, শ্বাসকষ্টে ভুগছিলেন ময়নাগুড়ি বার্নিশ গ্রামপঞ্চায়েতের মরিচ বাড়ি গ্রামের বাসিন্দা মনখুশি বাওয়ালি(৬৫)। সোমবার রাতে তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকেরা। হাসাপাতালে নিয়ে আসার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা বলা হয়। পরিবারের লোকরা দেহ সেখানে রেখে দেয়। মৃতদেহের শরীরে একাদিক গয়না ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে মৃতদেহ নিতে গিয়ে দেখা যায় শরীরে কোনও গয়না নেই। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে কিছু জানা যায়নি। এরপরেই  জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

হাসাপাতালের এমএসভিপি চিকিৎসক কল্যাণ খাঁ জানিয়েছেন, হাসপাতালে কোনো রোগী এলেই সমস্ত গয়না খুলে নিতে বলা হয়। গয়না, টাকা, ফোন, মূল্যবান কিছু থাকলে পরিবারকে নিয়ে যেতে বলা হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের কথা বলা হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান