ভরি ভরি সোনার বিস্কুট! সাইকেলের টায়ার খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি: তল্লাশির জন্য খোলা হয়েছিল সাইকেলের টায়ার। আর তারপরেই কার্যত চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের। টায়ারের ভিতর থেকে উদ্ধার হল প্রচুর সোনার বিস্কুট। মালদহের কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত মিলি সুলতানপুর থেকে উদ্ধার হয়েছে এই সোনা। জানা গিয়েছে পাচার হওয়ার সময় অত পরিমাণ সোনা উদ্ধার করেছে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা। জানা গিয়েছে, সাইকেলের টায়ারের ভেতরে ভরে এই সোনা বাংলাদেশ থেকে আনা হচ্ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় বিএসএফ। তারপরেই সোনা উদ্ধার হয়। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত পাচারকারী। 

পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভিন রাজ্য বা দেশে পাচার খুব সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে সেই সঙ্গে জারি রয়েছে পুলিশি নজরদারিও। একদিন আগেই ছয় লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হল নিউ ফরাক্কা স্টেশন থেকে। ওই টাকা উত্তরপ্রদেশে পাচারের জন্য পাঠানো হচ্ছিল। বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি‘র আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায়। সেই সময় ১ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দহজজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দ্রুত তাঁকে আটক করা হয়।

তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। জালনোটগুলির মধ্যে রয়েছে ৫০০ টাকার ১০০০ টি নোট এবং ২০০ টাকার ৫০০ টি নোট। জাল নোট পাচারের চেষ্টার অপরাধে তাকে গ্রেফতার করে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল নোট গুলি মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসা হয়েছিল।

নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর প্রদেশের গয়া যাওয়ার জন্য ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, গয়া ছাড়া আর কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল কিনা সেই সকল বিষয় তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। ধৃতকে বৃহস্পতিবার আদলতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫