লাগাতার ধস ও বৃষ্টিতে মৃত্যু ৫৬ জনের, নিখোঁজ ২১, ‘দিটওয়া’র প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিন ধরে চলছে লাগাতার বৃষ্টি, কোথাও হাঁটু সমান জল। সেইসঙ্গে নেমেছে ধস। সব মিলিয়ে বিপর্যস্ত অবস্থা শ্রীলঙ্কার। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম ১০ জন। ২১ জনের কোনও খোঁজই মিলছে না। শুক্রবার এই খবর জানা গিয়েছে। ইতিমধ্যেই সিংহলি দ্বীপরাষ্ট্রে শুরু হয়েছে উদ্ধারকাজ। খোলা হয়েছে ত্রাণ শিবির।

দুর্যোগ মোকাবিলা দফতরের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে বাদুল্লার পাহাড়ি এলাকায় ধস নেমেছিল। বড় বড় পাথর পড়ে ধসে গিয়েছে ঘরবাড়ি। তাতেই মৃত্যু হয় কমপক্ষে ২১ জনের। এছাড়া নুয়ারা এলিয়া জেলায় মাটি চাপা পড়েও মৃত্যু হয়েছে ৪ জনের। গত মঙ্গলবার থেকে ক্রমাগত বৃষ্টি শুরু হয়েছে, এখনও থামেনি। এদিকে এর ফলে শ্রীলঙ্কায় একাধিক নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। ভেসে গিয়েছে একাধিক জেলা। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দেখা যাচ্ছে জলের তোড়ে একাধিক বাড়িঘর ভেসে যাচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতর এখনও পর্যন্ত ৪২৫ টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার হিসাব দিয়েছে। 

নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১৮০০ মানুষকে। দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে জনজীবন। ৪৮ ঘন্টার জন্য কেলানি নদীর নিম্ন অঞ্চলে জারি করা হয়েছে কলম্বোতেও। সতর্কতা জারি করেছে শ্রীলঙ্কার সরকার। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দুর্যোগের কারণে স্থগিত রয়েছে পরীক্ষা। দিটওয়াপ্রথমে গভীর নিম্নচাপ ছিল। এখন তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে এবার তামিলনাড়ুর স্থলভাগে আজকে পড়া সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদরা।

বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন ঘূর্ণিঝড় নিয়ে মৌসম ভবন জানিয়েছিল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সকাল ১১:৩০ মিনিট নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি শ্রীলঙ্কার পোট্টুভিল শহরের কাছে বাট্টিক্যালোয়া থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বুধবার ভোরে মালাক্কা প্রণালী কাছে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার। সংযুক্ত আরব এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল। সেনিয়ার শব্দের অর্থ সিংহ। বুধবার বিকেলে ইন্দোনেশিয়ার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। তারপর তা ক্রমে শক্তি হারায়। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়কে বিরল বলে আখ্যা দিয়েছিলেন। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলেছে তামিলনাড়ুতেও।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি