সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১২ সালের মে মাসে কলকাতাতে পা রেখেছিলেন তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। ১৪ বছর পরে আবার মে মাসে আরও একজন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এলেন কলকাতায়। শনিবার সকালে সস্ত্রীক কলকাতায় পা রেখেছেন তিনি। কলকাতাতে এসেই বিমান বন্দর থেকে সোজা চলে গিয়েছেন মাদার হাউজে। সেখানে সেন্ট টেরেজা টুম্বেতে প্রার্থনা সারেন তিনি। এদিন মার্কিন বিদেশসচিবের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর রুবিওর কলকাতা সফরের নিয়ে লিখেছেন, ‘‘বিদেশসচিব রুবিও কলকাতায় পৌঁছে গিয়েছেন। এটা ওঁর প্রথম ভারত সফর। শনিবারই আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড-সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে আমাদের আলোচনা চলবে।’’ জানা গিয়েছে, এদিন মাদারহাউজ থেকে মার্কিন বিদেশসচিব যাবেন ভিক্টোরিয়াতে। সেখানে কিছুটা সময় কাটাতে পারেন তিনি। তারপর দুপুরেই চলে যাবেন দিল্লি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিন সকাল থেকে ভিক্টোরিয়া, মাদারহাউজ সহ কলকাতার বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা লক্ষ্য  করা গিয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন মাদারহাউজে। সেখানে প্রার্থনা সেরে ১ ঘণ্টা কাটিয়ে বেরিয়ে আসেন। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন নির্মলা শিশুভবনে। সেখানে থাকা আবাসিকদের সঙ্গে কথা বলছেন তিনি। ছোটদের উপহারও দেন বলে জানা গিয়েছে। 

ভারত সফরের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মার্কো রুবিও। তিনি বলেন, ‘ভারতের পক্ষে যতটা জ্বালানি কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই বিক্রি করতে প্রস্তুত। আমেরিকা ইতিমধ্যে ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। জ্বালানি রফতানিতে নয়াদিল্লিকে বৃহত্তর শরিক করতে আগ্রহী আমেরিকা।’ ভারতে এই সফরকালে মার্কো রুবিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক করার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। আগামী ২৬ মে পর্যন্ত ভারতেই থাকবেন তিনি। এই সময় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩