আফগানি ড্রোন হামলায় তাজিকিস্তানে প্রাণ গেল ৩ চিনা নাগরিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় তিন চিনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চিনা দূতাবাস কর্তৃক এই তথ্য সামনে এসেছে। এমতাবস্থায় দূতাবাসের নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চিনা নাগরিক আহত হয়েছেন বলে খবর মিলেছে।

এক বৈশ্বিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চিন এই ঘটনায় যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত অপরাধীদের সনাক্ত করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে নিহত তিনজনই এলএলসি শাহীন এসএম নামক একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁদেরকেই সম্ভবত লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। তারপরেই হত্যালীলা চালানো হয়। 

বিবৃতিতে আরও বলা হয়েছে আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। একটি মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে গ্রেনেড ব্যবহার করা হয়। তবে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা ও স্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা করেছে।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। বারবার আফগান ভূখন্ডে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। অক্টোবরের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে তীব্র সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত হয়। এর মধ্যে ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ বলে এই অক্টোবরের বিস্ফোরণকেই মনে করা হয়।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালিবান। তারপর থেকেই ইসলামাবাদের সঙ্গে কাবুলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে কাবুল টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামক সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এরাই পাকিস্তানের ভেতরে হামলা চালায়। কিন্তু তালিবান সরকার আবার ইস্তাম্বুলে এই অভিযোগ অস্বীকার করেছে।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি