ধন্যি মেয়ে! এক পায়ে ভর করে বাড়ি-বাড়ি ঘুরে ৯৯% কাজ সেরে ফেললেন বাঁকুড়ার BLO

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের বাসিন্দা শোভানারা জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করলেন এক BLO। জন্ম থেকেই পা নেই। কিন্তু থামলেন না। নির্ধারিত সময়ের আগেই ৯৯% কাজ সেরে ফেললেন এই বিএলও। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজ করতে গিয়ে কোথাও কাজের ‘চাপে’ আত্মঘাতী হচ্ছেন বুথ লেভেল অফিসার তথা BLO। আবার কখনও অসুস্থ হয়ে পড়ছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন। এ মর্মে কাজের অব্যাহতি চেয়ে চলছে ধর্নায়। আবার কোথাও কেঁদে ভাসাচ্ছেন অসুস্থ ‘বিএলও’। জায়গায় জায়গায় শুধু কাজের প্রতি অনীহা প্রকাশ তাদের। তবে এর মধ্যেও রয়েছে ব্যতিক্রম। এমনই একজন বুথ লেভেল অফিসার হলেন শোভানারা বায়েন। জন্ম থেকে পা নেই তাঁর। কিন্তু শরীরের প্রতিবন্ধতাকে নিয়েই এসআইআরের দায়িত্ব পালন করছেন তিনি। না কাজের চাপ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে এসআইআরের কাজ সারছেন তিনি। এমনকী নির্ধারিত সময়ের আগেই কাজ অনেকটা শেষ করে ফেলেছেন তিনি।

আদতে তিনি পেশায় বিশেষভাবে সক্ষম ICDS কর্মী। আর এই অবস্থাতেই কাজের প্রতি তাঁর এত ভালবাসা দেখে অবাক হয়ে গিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। তাঁর প্রশংসায় ভাসছেন তাঁরা। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের বাসিন্দা শোভানারা জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। তাঁর একটি পা হাঁটুর নীচ থেকে নেই। শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। পড়াশোনা স্নাতকোত্তর, এরপর বিএড ডিগ্রি নিয়েছেন তিনি। এরপরেই আইসিডিএস কর্মী হিসেবে সরকারি চাকরি পান তিনি। সেইমতো তিনিও SIR এর কাজের দায়িত্ব পেয়েছেন। যেখানে চারিদিক শুধু কাজের অতিরিক্ত চাপের দাবিতে গলদঘর্ম অবস্থা BLO-দের। সেখানে শরীরের এই অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে কাজ করছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে SIR এর ফর্ম বিলি করেছেন। এবং কাজও প্রায় শেষ করে ফেলেছেন। তবে প্রথমে পায়ের এই অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে কাজ করা নিয়ে সংশয়ে ছিলেন তিনি।

এই কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের কোনও সবুজ সংকেত পাননি। ফলতঃ একটুও দেরি না করে কাজ শুরু করে দিয়েছিলেন তিনি। কোমর বেঁধে নিজের এলাকার এসআইআরের কাজে লেগে পড়েছেন। দায়িত্ব পাওয়া মাত্রই নিজের গ্রাম জামশুলির ২৩৮ নম্বর বুথের ১০৩৯ জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে গণনাপত্র (এনুমারেশন ফর্ম) বিতরণ করেছেন তিনি। সঙ্গে একটি রুটিনও বানিয়ে নিয়েছিলেন তিনি। সকালে আইসিডিএস কেন্দ্রে কাজ সেরে দুপুরে গ্রামে ঘুরে ঘুরে গণনাপত্র বিলি এবং সংগ্রহ। এরপর বিকেলে বাড়ি ফিরে বিএলও পোর্টালে তথ্য আপলোডের কাজ। গভীর রাত পর্যন্ত কাজ করেছে। যার ফলে ইতিমধ্যেই তিনি ৯৯ শতাংশ কাজ সেরে ফেলেছেন। আসলে তিনি শারীরিক প্রতিবন্ধকতাকে কখনই অজুহাত হিসাবে খাড়া করেননি। তাঁর কথায়, শারীরিক সমস্যা থাকলেও তিনি কখনও দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। বুথের প্রতিটি বৈধ ভোটার যাতে এসআইআরের ফর্ম পূরণ করে জমা দিতে পারেন এবং তাঁদের তথ্য যাতে নির্দিষ্ট পোর্টালে সময় মতো আপলোড হয়, সবটার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি। তাঁর কাজের এই দৌরাত্ম্য দেখে তাঁর এলাকার প্রশাসনিক কর্মকর্তারা তাঁকে কুর্নিশ জানিয়েছেন।

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে