কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর কয়েকদিনের বৃষ্টিতে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এসেছে স্বস্তি। সোমবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় মেঘলা আকাশের পাশপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জেনে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া।

আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২০ জুন রাত সাড়ে ৮ টা থেকে ২১ জুন রাত সাড়ে ৮ টা পর্যন্ত শহরে মোট ৬২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির জেরেই তাপপ্রবাহের অস্বস্তি অনেকটাই কমেছে এবং আজও আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বিশেষত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে বর্ষার প্রভাব আরও জোরালো হতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কিছু অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে