অতিরিক্ত কাজের চাপ, রাজ্যে অসুস্থ আরও ১ BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ : ফের অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের আরও ১ বিএলও। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে শঙ্কর সিং নামে এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। কাজ সামলাতে গিয়ে বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে বাড়িতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আইসিইউতে  ভর্তি করা হয়েছে তাঁকে।

কাজের চাপে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন বহু বিএলও। মারাও গিয়েছেন ৫ জন বিএলও। তারমধ্যে ২ জন আত্মঘাতী হয়েছেন। বাকিরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিএলও। তাঁদের কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন। কেউ কেউ বাড়িতেই অসুস্থ হয়ে রয়েছেন।

কাজের চাপে বিএলওদের পাশাপাশি এবার অসুস্থ হয়ে পড়েছেন এইআরও (Assistant Electoral Registration Officer)। পশ্চিম মেদিনীপুরে পিংলাতে এবার অসুস্থ হয়ে পরেছেন এইআরও। কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, কাজের চাপ যেমন রয়েছে বিএলওদের ওপর। তেমন কাজের চাপে রয়েছেন বিএলএ, এইআরও। পরিবারের অভিযোগ, কাজের চাপ বেশ কয়েকদিন ধরে চলছিন। অত্যাধিক চাপ তিনি নিতে পারেননি। রবিবার সকালে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তখনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে পিংলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় তমলুক মেডিকেল কলেজে। কিন্তু সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরেই তাঁকে কলকাতাতে রেফার করা হয়েছে। কলকাতার নিউরো সায়ন্সে ভর্তি রয়েছেন তিনি।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮