‘এত মানুষের মৃত্যুর দায় কার’?, প্রশ্ন তুলল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রস্তুতি ছাড়া SIR-এর কাজ চলছে। তৃণমূল আগেই বলেছে, এত কম সময়ে কাজ হয় না। এত মানুষের মৃত্যুর দায় কার? রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলল তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সাংসদদের ৫ প্রশ্নের কোন উত্তর দেয়নি নির্বাচন কমিশন।এসআইআর-র বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে এই কাজে ৭দিন সময় বাড়ানো হয়েছে। এখন সমস্য়াটা বোঝা যাচ্ছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ১০ প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন আধিকারিকের সামনে পাঁচটি প্রশ্ন তুলেছিলেন তাঁরা। কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। SIR নিয়ে তাড়াহুড়োর বিরুদ্ধে তৃণমূল। সময় নিয়ে এসআই করার কথা বলা হয়েছিল। এত মানুষের মৃত্যুর দায় কারা নেবে? তৃণমূল এসআইআর-এর বিরুদ্ধে নয়। এই প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ার বিরুদ্ধে ঘাসফুল শিবির।

পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। প্রথমে ঠিক হয়েছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। এখন তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হল। ফলে পিছোতে হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার দিনও। ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বাড়ানো হয়েছে SIR-এর এন্যুমারেশন ফর্ম বিলির তারিখও। ৪ ডিসেম্বর আর নয়, ১১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি করা যাবে। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে দিন।

 অন্য়দিকে, এই সাতদিন সময় বৃদ্ধিতে খুশি নন বিএলওরা। তাঁদের বক্তব্য ৭ দিন সময় বাড়িয়ে লাভ নেই। প্রত্যন্ত গ্রামে এনুমারেশন ফর্ম পৌঁছানো সম্ভবই হয়নি। সেখানে ৭ দিনের মধ্যে কীভাবে সম্ভব হবে। বিএলওরা বলছেন এ আসলে নির্বাচন কমিশনের চাল। বিজ্ঞপ্তি দিয়ে দিন পিছোনোর কথা জানিয়েছে কমিশন।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা