এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী, রাজ্যে কবে জাঁকিয়ে শীত?

নিজস্ব প্রতিনিধি : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো নামতে শুরু করেছে তাপমাত্রা। কয়েকদিন স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে পারদ নিম্নমুখী। শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। ফলে সপ্তাহন্তে কিছুটা হলেও শীতের আমেজ পাওয়া যাবে।

ঘূর্ণিঝড় দিটওয়া শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন অবস্থান করছে  তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল থেকে এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সমুদ্রেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি হারিয়ে ফেলবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ থেকে ৭ দিন শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও ২০০ মিটারের কাছাকাছি দৃশ্যমানতা নামতে পারে। তবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এর নামতে পারে। শনিবার থেকে শীতের আমেজ বাড়বে। দক্ষিবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। পরবর্তী ৩-৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিয়ের জন্য পাত্রী জোগাড় করে দিন ম্যাডাম’, জেলাশাসকের কাছে আবদার যুবকের

এবার ২২ বছরের ছোট সামান্থার সঙ্গে জুটিতে সলমান, কোন ছবিতে দেখা যাবে?

কয়েকশো মৃত্যু, এত অসুস্থতার দায় কার? প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম

এসআইআরের প্রতিবাদে ধর্নায় বসতে ধর্মতলায় পৌঁছলেন মমতা

 ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ২৪ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ ৭,১৯৩ কোটি টাকা

শিবরাত্রিতে করুন এই কাজ, লক্ষ্মীর ভাণ্ডার কখনও খালি হবে না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ