এবার ২২ বছরের ছোট সামান্থার সঙ্গে জুটিতে সলমান, কোন ছবিতে দেখা যাবে?

সলমান খানকে পরবর্তীতে দেখা যাবে 'দ্য ব্যাটেল অফ গালওয়ান' ছবিতে। যেখানে তিনি প্রথমবারের মতো কোনও সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর স্বামী রাজ নিদিমোরুর ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার সলমান খান। সম্ভবত তাঁর নায়িকা হতে পারেন সামান্থা কিংবা নয়নতারা। যদিও এখনও এই বিষয়ে কিছু জানা যায়নি। সলমান খানকে পরবর্তীতে দেখা যাবে ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে। যেখানে তিনি প্রথমবারের মতো কোনও সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবিটি এপ্রিলে মুক্তি পেতে চলেছে। তাঁকে শেষবার ‘সিকন্দর’ ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি।

যদিও ৬০ বছরের বয়স হয়ে গিয়েছে সলমানের, এখনও তাঁর ফিটনেস ২০ বছরের তরুণকেও হারাতে পারে। তাই বিশ্বজুড়ে প্রচুর ভক্ত রয়েছে অভিনেতার। তাঁরা সলমানকে পর্দায় দেখতে চান। সম্প্রতি অভিনেতার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই খবর এসেছে, পরিচালক জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে, যাদের একসঙ্গে রাজ অ্যান্ড ডিকে বলা হয়, তাঁদের আসন্ন প্রকল্প সুপারহিরো ছবিতে সলমান খান অভিনয় করতে চলেছেন। ছবিতে তাঁর নায়িকা হবে দক্ষিণী লেডি সুপারস্টার সামান্থা রুথ প্রভু এবং নয়নতারা। যদি খবরটি সত্যি হয়, তাহলে অভিনেতা প্রথমবার দক্ষিণী নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

একটি প্রতিবেদন অনুসারে, সামান্থা নির্মাতারা এই ছবিতে নিচ্ছেন, কারণ তিনিই এই ভূমিকার জন্যে উপযুক্ত। সবকিছু ঠিক থাকলে প্রযোজকরা আগামী অগস্ট মাসের মধ্যে এই প্রকল্পের শুটিং শুরু করবেন। এছাড়া সলমান তেলুগু চলচ্চিত্র পরিচালক বংশী পাইদিপল্লির একটি ছবিতেও অভিনয় করতে চলেছেন। ছবিটি প্যান ইন্ডিয়া ছবি হবে। তবে ছবিগুলি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। অভিনেতাকে পরবর্তীতে ‘ব্যাটল অফ গালওয়ান’ তে দেখা যাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমানের নায়িকা চিত্রাঙ্গদা সিংহ। আরও অভিনয় করেছেন জেইন শ, অঙ্কুর ভাটিয়া, হারশিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং ভিপিন ভরদ্বাজ।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?