কাশ্মীর সীমান্তে সক্রিয় সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড, ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া অবস্থান নিয়েছে ভারত। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমান্তে নজরদারি বন্ধ করা হয়েছে। যত যাই হোক পাকিস্তান শোধরাবার নয়। তাই সুযোগ পেলেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটনানোর চেষ্টা করে। এই আবহেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য মুখিয়ে রয়েছে প্রায় ১০০-১২০ জন সন্ত্রাসবাদী। এই তথ্য মেলার পর সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

বিএসএফ কাশ্মীর সীমান্তের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সোমবার ‘অপারেশন সিন্দুর’-এর প্রচেষ্টাকে চলতি বছরের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তার পরেই তথ্য দিয়ে জানিয়েছেন, বিএসএফ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ৬৯টি সক্রিয় লঞ্চিং প্যাডের উপর কড়া নজর রাখছে, যেখানে প্রায় ১০০-১২০ জন জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে। বিএসএফের ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুমহামায় এক সংবাদ সম্মেলনে আইজি বলেন, বিএসএফ, কাশ্মীর ফ্রন্টিয়ার, কাশ্মীর উপত্যকায় ৩৪৩ কিলোমিটার নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কার্যকরভাবে নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন করেছে এবং আধিপত্য বিস্তার করছে। এর পরেই ২০২৫-২৬ সালের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী বেশকিছু সাফল্য অর্জন করেছে।

আরও পড়ুনঃ বোমা হামলার হুমকি, মুম্বইয়ে জরুরি অবতরণ কুয়েত থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর বিমানের

অশোক যাদব বলেছেন, “২০২৫-২৬ সালে বিএসএফের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল ‘অপারেশন সিঁদুর’, যার প্রথম পর্যায় ৬ মে থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিএসএফ ইউনিটগুলি নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসবাদী লঞ্চিং প্যাডগুলিতে কার্যকরভাবে নজর রাখছে যা শক্তিশালী, নির্ভুল এবং পেশাদার প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।” দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গিরা ২৬ জনকে নির্বিচারে খুন করে যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এই হামলার কয়েক সপ্তাহ পরেই ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডগুলির বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে। পাকিস্তানের ১০০কিমি ভিতরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এই প্রসঙ্গে বিএসএফের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বিএসএফের প্রতিক্রিয়ায় পাকিস্তানের অগ্রবর্তী পোস্টগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসবাদীদের কিছু লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও জানান যে, প্রতিকূল ভূখণ্ড এবং তীব্র শত্রুর গুলিবর্ষণের মধ্যে দ্রুত এবং নির্ভুল প্রতিক্রিয়ার জন্য বিএসএফ কাশ্মীর ফ্রন্টিয়ারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রধানরা।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের