হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে  জারি হলো গ্রেফতারি পরোয়ানা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয়ের বিরুদ্ধে এই পরোয়ানা  জারি করে। জয়কে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) দুপুরে এই আদেশ জারি করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ১০ ডিসেম্বর।  এই পরোয়ানা জারির আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে সজীব ওয়াজেদ জয় সহ ‘চারজনের’ বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট। যা ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার সঙ্গে যুক্ত।  পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের প্রাক্তন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগকেও। ট্রাইব্যুনাল তাঁকে ‘১০ ডিসেম্বর’ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মামলার কারণে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলে  আছেন জুনায়েদ আহমেদ পলক।

আরও পড়ুন: মৃতদেহের উপর মৃতদেহ, ফিলিস্তিনিদের হত্যা করে বুলডোজার দিয়ে গণ কবর ইজরায়েলের

মামলা থেকে প্রাপ্ত নথি অনুসারে জানা গিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০২৪ সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করেছিলেন। অভিযোগ, বাংলাদেশজুড়ে প্রায় তিন সপ্তাহ জুড়ে চলা আন্দোলন, বিক্ষোভের সময় ইন্টারনেট পরিষেবা হঠাৎ করে বন্ধ  করা হতো। মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত। পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো ইন্টারনেটভিত্তিক একাধিক যোগাযোগ মাধ্যমও ১৩ দিন বন্ধ ছিল। যেগুলি ৫ আগস্ট দুপুরে ফের চালু হয়। প্রসিকিউশন দাবি করেছে, বাংলাদেশে আন্দোলন চলাকালীন হাসিনা পুত্র ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের