কলকাতা পুরসভায় চাকরির টোপ! ভুয়ো নথি ও নীল বাতির গাড়ি দেখিয়ে ৪.৫ লক্ষ টাকা আত্মসাৎ

এবার কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা কর্পোরেশনে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভুয়ো নথি এবং নীল বাতির গাড়ি দেখিয়ে অভিযোগকারীর বিশ্বাস অর্জন করে ছিলেন অভিযুক্তরা। এরপর তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্তরা। গত সেপ্টেম্বর মাসেই এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। অবশেষে এই ঘটনায় মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে। অভিযোগকারীর নাম দীপু চক্রবর্তী। তিনি দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুরের বাসিন্দা।

তাঁর অভিযোগ, অরুণাভ মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী সোহিনী মল্লিক চৌধুরী এবং ছোটন দাস নামের ৩ ব্যক্ত তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। প্রথমে অরুণাভ মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়েছিল দীপু চক্রবর্তীর। অরুণাভ নিজেকে সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন যে, কলকাতা পুরসভার জল সরবরাহ দফতরে গ্রুপ সি বিভাগে তিনি দীপুকে চাকরি পাইয়ে দেবেন। বদলে দীপু অরুণাভর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা স্থানান্তর করে দেন। নগদে দেন আরও ১.৪ লক্ষ টাকা। এরপর পুরসভার নিয়োগপত্র দীপুর হাতে তুলে দেন অরুণাভ। এই নথি নিয়ে তিনি পুরসভায় গিয়ে জানতে পারেন, তাঁর নিয়োগপত্র ভুয়ো। বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন দীপু। বেলেঘাটা থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত একটি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করেন, যাতে সরকারি কর্মচারী হিসেবে লোকজনের কাছে তিনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন। এরপর তাঁর ব্যাঙ্কে লেনদেনের নথিও খতিয়ে দেখা হয়। পুলিশের কথায়, তদন্তে নেমে তাঁরা অভিযুক্তদের নাগাল পাচ্ছিলেন না। কারণ তাঁরা বার বার ঠিকানা বদল করছিলেন। অবশেষে মঙ্গলবার অরুণাভ এবং ছোটনকে পাকড়াও করে পুলিশ। তাঁদের কাছ থেকে নীল বাতির গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, শুধু দীপু নন, এর আগেও একাধিক ব্যক্তিকে চাকরির লোভ প্রতারিত করেছেন তাঁরা। আপাতত ১৭ ডিসেম্বর পর্যন্ত ধৃতদের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক