জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা, ভারত-বাংলাদেশ সীমান্তে জারি নৈশ কার্ফু

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বড়সড় নাশকতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। শীতের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে সীমান্ত টপকে ঢুকতে পারে বাংলাদেশি ও পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দা সংস্থার তরফে এমন সতর্কবার্তার পরেই মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নৈশ কার্ফু জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক হেমা নায়ক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর ১৬৩ ধারা প্রয়োগ করে সীমান্ত এলাকায় নৈশ কার্ফু জারি করেছেন। আন্তর্জাতিক সীমান্ত বরাবর শূন্যরেখার ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকবে বলে জানানো হয়েছে।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের মাটিতে ফের জাঁকিয়ে বসেছে জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের পাশাপাশি লস্কর-ই-তৈয়বার একাধিক প্রশিক্ষণ শিবির গড়ে উঠেছে। সেই সঙ্গে হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম সহ বাংলাদেশি জঙ্গিরাও নতুন করে প্রশিক্ষণ শিবির চালু করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার হিসেব অনুযায়ী, মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের মদতে ভারত-বাংলাদেশ সীমান্তে কমপক্ষে ৬০টি জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে। পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিকরা বাদেও জয়েশ প্রধান হাইজ সাঈদের ঘনিষ্ঠরাও ওই জঙ্গি শিবির পরিদর্শন করে বিশেষ নির্দেশ দিয়ে গিয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলির সতর্কবার্তা পাওয়ার পরেই মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার  ভারত-বাংলাদেশ সীমান্তে নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাশাসক হেমা নায়কের আদেশনামায় বলা হয়েছে, ‘প্রশাসন অনুপ্রবেশকারী, চোরাচালানকারী এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা করছে। সীমান্তবর্তী এলাকাগুলি সংগঠিত অপরাধ নেটওয়ার্ক এবং দেশবিরোধী উপাদানগুলির জন্য ঝুঁকিপূর্ণ, যারা রাতের বেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে জড়ো হয়ে বেআইনি কার্যকলাপ চালানোর চেষ্টা করতে পারে। অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের উদ্দেশ্যে সীমান্তের কাছাকাছি ব্যক্তিদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ সমাবেশ এবং সীমান্ত এলাকায় লাঠি ও পাথর সহ অস্ত্র বা অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে এমন জিনিসপত্র বহন নিষিদ্ধ করে।’

উল্লেখ্য, মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার ওপারেই রয়েছে বাংলাদেশের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুর। পাকিস্তানপন্থী কট্টর মুসলিম দল ও জঙ্গি সংগঠনের ঘাঁটি হিসাবেই পরিচিত ওই জেলাগুলি। ওই জেলাগুলিতে দুই ডজনের বেশি জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে।

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক