বিধানসভায় গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন জেল মুক্ত পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : জেলমুক্তি হয়েছিল আগেই। এবার সেই কথা জানতে পারল বিধানসভা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির কথা জানার পরে কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

জেলমুক্তির পরে ১১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দীর্ঘ ৩৯ মাস পরে অবশেষে মুক্তি পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বাড়িতে ফেরার প্রায় ১ মাস পর আনুষ্ঠানিকভাবে তাঁর জেলমুক্তির কথা জানতে পেরেছে বিধানসভা কর্তৃপক্ষ। তারপরেই তাঁকে  কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা দেওয়া হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছিল বিধানসভা কর্তৃপক্ষ। কিন্তু নিয়মানুসারে কোনও বিধায়ক গ্রেফতার হলে নির্দিষ্ট এজেন্সিকে বা জেল কর্তৃপক্ষকে বিধানসভায় বিষয়টি জানাতে হয়। সাসপেন্ডেড বিধায়কের ক্ষেত্রে বিষয়টি জানানো হয়নি। তবে অবশেষে ১ মাসের মাথায় বিষয়টি জানানো হয়েছে। মুক্তির কথা জানিয়ে বিধানসভায় চিঠি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ। তারপরেই তাঁকে কোন স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছে বিধানসভা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মন্ত্রীরা সহ সব বিধায়করা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হন। ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দাপুটে রাজনীতিক হওয়া সত্ত্বেও কোনো কমিটিতে ছিলেন না পার্থ। এবারই প্রথম স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেতে চলেছেন তিনি। বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তখন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালে জামিন পান তিনি। কিন্তু শর্তসাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে ৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। সাক্ষ্য নেওয়ার পরে জামিনের শর্ত বাবদ ৯০ হাজার টাকাও জমা করে দেওয়া হয়েছে। তারপরেই জেলমুক্তি হয়েছে তাঁর।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী