ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যাটা ভাঙা মার মন্তব্যে বিপাকে পড়েছেন হুমায়ুন কবীর। পুলিশের জেরার জেরবার নওদার বিধায়ক। আজ, মঙ্গলবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে দ্বিতীয়বার রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। তার মাঝেই মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিস নোটিস পাঠিয়েছে হুমায়ুনকে। স্যাটা ভাঙা মার মন্তব্যে রেজিনগর ও শক্তিপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য আগেই তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু ওই মামলায় শুধুমাত্র রেজিনগর থানায় হাজিরা দিয়েছিলেন হুমায়ুন। শক্তিপুর থানায় না গিয়ে উল্টে আইসিকে গালিগালাজ করেছিলেন তিনি। পরে নওদার বিধায়ক বলেছিলেন, এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় হাজিরা দেবেন। যদিও দুসপ্তাহ হয়ে গেলেও সেখানে যাননি তিনি। উল্টে শক্তিপুর থানার আইসিকে গালিগালাজ করে বিপাকে পড়েছেন হুমায়ুন।

আরও পডুন: ‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৯ জুলাই সকাল ১১টায় তলব করা হয়েছে তাঁকে। এর আগে শক্তিপুর থানার আইসিকে গালিগালাজের মামলায় আলাদা করে গত ৩ জুলাই হুমায়ুনকে তলব করেছিল শক্তিপুর থানার পুলিস। কিন্তু সেই মামলায় হাজিরা দেননি তিনি। যাবেন না বলেও হুঁশিয়ারি দেন। সেই মামলাতেই ফের দ্বিতীয়বার নোটিস পেলেন হুমায়ুন। তাঁর দুটি মন্তব্য নিয়ে দুটি থানায় মামলা হয়েছে। গত ২৬ জুন রেজিনগরের কাশীপুর হাটতলার এক জনসভায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেছিলেন, ‘আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা ধরার লোক থাকবে না।’ অন্যদিকে, শক্তিপুর থানায় যে এফআইআর দায়ের হয়, সেখানে অভিযোগ করা হয়েছিল গড়দুয়ার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিজয় সমাবেশ থেকে প্রশাসনের বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছেন হুমায়ুন। সেই মামলা দুটি নিয়ে এমনিতেই বিপাকে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। তার মাঝেই শক্তিপুর থানার আইসিকে গালিগালাজ করে আরও বিপাকে পড়লেন তিনি। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ