জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এসে একগুচ্ছ উপহার দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ, মঙ্গলবার রাজ্যে পঞ্চায়েত ও আবাস সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে বৈঠক করতে এসেছিলেন শিবরাজ সিং চৌহান। নবান্নে তিনি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে। সেখানেই রাজ্যের জন্য একগুচ্ছ ঘোষণা করেন কেন্দ্রীয়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, ‘এল নিনোর মতো প্রাকৃতিক সঙ্কটের পরিস্থিতি রয়েছে দেশে। সেক্ষেত্রে ১২৫ দিনের কাজ প্রয়োজনে আরও ৫০ দিন বাড়িয়ে দেওয়া হবে বাংলার জন্য। কেন্দ্র আগেও টাকা দিয়েছে বাংলাকে, কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিতই থেকেছেন। গত মার্চ মাস পর্যন্ত জাতীয় সড়ক, রেল, মেট্রো-সহ পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের তরফে বাংলাকেই ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ দেওয়া শুরু করা হয়েছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের দুর্নীতি। পূর্বতন সরকারের সীমাহীন দুর্নীতির জন্য ক্ষতি হয়েছে বাংলার। পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব না। পশ্চিমবঙ্গের উন্নয়ন হলেই, এগিয়ে যাবে ভারত।’

আরও পডুন: বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

এদিন নবান্নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবটাই ইতিবাচক। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড দেওয়া হবে। অর্থাৎ ১২৫ দিনের কাজ পাবেন প্রায় আড়াই কোটি মানুষ। গ্রাম সড়ক যোজনায় ১ হাজার কোটি দিয়েছে কেন্দ্র।’ রাজ্যে পালাবদলের পর চলতি মাসের ১ তারিখ থেকেই ১০০ দিনের কাজ (জি রাম জি) শুরু হয়েছ। এখন ১০০ দিন নয় ওই প্রকল্পে ১২৫ দিনের কাজ চলছে। বকেয়া সমস্ত টাকাও ওই প্রকল্পে মিটিয়ে দিয়েছে কেন্দ্র।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের