রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী রবিবার (১৪ ডিসেম্বর) ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে যান চলাচল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,  রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন বিকল্প পথেই যান চলাচল করবে।

গত অগস্ট থেকে প্রায় নিয়মিত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এ বার সেই কাজে হাত দিয়েছে কর্তৃপক্ষ। মোট ১৫২টি কেব্‌লের মধ্যে প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লেগে যায়। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র ম‌ধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে এই সময়সীমা প্রয়োজনে বাড়ানোও হতে পারে।

সেতু বন্ধ থাকায় ওইদিন ভোর ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত যারা দ্বিতীয হগুলি সেতু দিয়ে যাতায়াতের কথা ভেবেছিলেন তাদের বিকল্প পথে গন্তব্যে পৌঁছতে হবে। হাওড়া সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়িও এই পথেই ঘুরবে। তবে পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে হবে। আর ডানকুনি থেকে যে সব পণ্যবাহী গাড়ি কলকাতায় আসবে, সেগুলিকে মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে। অন্যদিকে হাওড়া থেকে কলকাতায় যেতে হলে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে কলকাতার দিকে যেতে হবে। সেক্ষেত্রে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হ্তে পারে। বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু মুলত হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (HRBC)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়।

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক