দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একমাসেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবন্ধু প্রকল্প জনপ্রিয়তার শীর্ষে, কতজন মানুষ উপকৃত হলেন?‌

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যবন্ধু প্রকল্পে চালু করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা। এই প্রকল্পের মাধ্যমে মানুষের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আর তার ফলেই এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এখানে অল্প কিছুদিনের মধ্যেই লক্ষাধিক মানুষ এই পরিষেবার সুবিধা নিয়েছেন বলে খবর। মাত্র ৩৬ দিনে আড়াই লক্ষ রোগীর চিকিৎসা হয়েছে বলে খবর মিলেছে। এখানে ২৫ ধরনের আধুনিক যন্ত্রপাতি রয়েছে ভ্রাম্যমাণ যানগুলিতে। স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি দুয়ারে স্বাস্থ্যবন্ধু প্রকল্প জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।

এদিকে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভ্রাম্যমাণ গাড়ি বা মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে সরাসরি মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। এখানে ৩৫ ধরনের রোগ এবং রক্ত পরীক্ষা হয়েছে। আর গর্ভবতী মায়েদের জন্য কয়েকটি ভ্রাম্যমাণ যানে ইউএসজিও করা হচ্ছে। এই বিষয়ে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন পর্যন্ত ১৯০টি শিবির করা হয়েছে। ২০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি মহিলা।

অন্যদিকে খুব অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। কারণ ২০ থেকে ৩৬ দিনের মধ্যে লক্ষাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এটি বাংলার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ যা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে সহজলভ্য করে তুলেছে। গত ১১ নভেম্বর স্বাস্থ্যভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মাত্র একমাস কয়েকদিনে স্বাস্থ্য দফতরের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবন্ধু প্রকল্প। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করে মানুষের চিকিৎসা নিয়ে নিশ্চিন্ততা তৈরি করেছেন। তার সঙ্গে যুক্ত হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যবন্ধু প্রকল্প। সুতরাং চিকিৎসা পরিষেবা এখন সহজ হয়ে উঠেছে।

এছাড়া রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই পরিষেবা মেলায় মানুষের ভিড় বাড়ছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির সামনে দাঁড়াচ্ছে স্বাস্থবন্ধু প্রকল্পের ভ্রাম্যমাণ যান। তারপর সেখানে হচ্ছে মেডিকেল ক্যাম্পও। যেখানে মানুষজন পৌঁছে পাচ্ছেন উন্নত স্বাস্থ্য পরিষেবা। গ্রাম থেকে শহর এখন চর্চিত হচ্ছে ‘‌স্বাস্থ্যবন্ধু প্রকল্প’‌। এই প্রকল্প চালুর পর থেকে এখনও পর্যন্ত মোট ২৭০০ ক্যাম্প করা হয়েছে। আড়াই লক্ষাধিক রোগী এখানে পেয়েছেন চিকিৎসা পরিষেবা। এমনকী ৩০ হাজার মানুষের রক্ত এবং রোগ পরীক্ষা করা হয়েছে। শতাধিক রোগীর ইসিজিও করা হয়েছে এই মোবাইল মেডিকেল ইউনিটে। এই যান চলছে ২১০টি।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ