বিজেপির দলীয় তহবিল ভরছে সরকারি বরাতপ্রাপ্ত সংস্থাগুলির অনুদানে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি শাসিত রাজ্যে সরকারি বরাত প্রাপ্ত সংস্থাগুলোর থেকেই অনুদান পায় গেরুয়া শিবির। আর তাতেই ফুলেফেঁপে উঠছে বিজেপির দলীয় তহবিল। বরাত পাওয়া সংস্থাগুলো নিজেদের স্বার্থেই বিপুল পরিমাণ টাকা জমা করছে এই তহবিলে। সম্প্রতি এই তথ্য় সামনে এসেছে একটি রিপোর্টের মাধ্যমে। বিশেষ করে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও অসমের তহবিলে জমা পড়েছে বিপুল টাকা।

সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতের তিনটি গেরুয়া শাসিত রাজ্য তথা, অসম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে সরকারের কাজে বরাত পাওয়া সংস্থাগুলো বিপুল পরিমাণ টাকা বিজেপি ফান্ডে দিয়েছে। যেমন বিহারে ভাগলপুর জেলার কাছে একটি সেতু ভেঙে পড়েছিল ২০২৩ সালে। এই সেতু তৈরির বরাত পেয়েছিল যে সংস্থা তারা বিজেপিকে অনুদান দিয়েছিল প্রায় পাঁচ কোটি টাকা।

সূত্রের খবর, ২০২২ – ২০২৩ এবং  ২০২৩ – ২৪ আর্থিক বছরে চেক ও অনলাইন ট্রান্সফারের মাধ্যমে এই ৩ রাজ্য থেকে বিজেপি পেয়েছিল প্রায় ৭৭.৬৩ কোটি টাকা। এরমধ্যে প্রায় ৬০ শতাংশ টাকা গেরুয়া শিবিরে জমা পড়েছে বরাত থেকে পাওয়া অনুদান থেকে। দ্য রিপোর্টার্স কালেকটিভ এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালে বিজেপির তহবিলে আসা অনুদানের বেশিরভাগ টাকায় এসেছিল এই সকল সরকারি কাজের বরাত থেকে পাওয়া টাকা থেকে। অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও অসম তিনটি রাজ্যে একই রকম পরিস্থিতি। সরকারি কাজে যে সকল সংস্থা বরাত পাচ্ছে, তারাই গেরুয়া শিবিরের আর্থিক দিক শক্তিশালী করছে। বিজেপির আর্থিক তহবিলকে শক্তিশালী করতে তৎপর এই সমস্ত বরাত পাওয়া সংস্থাগুলো।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের