‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ওই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের জন্যে তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে। তাই তিনি বৃহস্পতিবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে না পেয়ে লণ্ডভণ্ড সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন।স্টেডিয়ামে ভাঙচুর চালায় ভক্তরা। সেই নিয়েই এখন গোটা দেশের রাজনীতি। ঘটনার জের আন্তর্জাতিক স্তরেও পৌঁছেছে। গত শনিবার তিনদিনের ভারত সফরে প্রথমে কলকাতায় আসেন মেসি। তাঁকে ঘিরে একাধিক ইভেন্টের আয়োজন করা হলেও তা হয়নি। কিছু নেতা-মন্ত্রী, সেলিব্রিটিদের ফটো তোলার অত্যাচারে মেসিকে দেখতেই পাননি ভক্তরা। ক্ষোভে স্টেডিয়াম ভাঙচুর করেন ভক্ত সমর্থকরা। ঘটনার দিন মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁকে নিয়েও একাধিক আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি মহারাজের। যার মধ্যে একজন ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যানক্লাবের এক কর্মকর্তা। যার নাম উত্তম সাহা। তিনি ওই ক্লাবের সভাপতি। ভাবমূর্তি নষ্ট করার দাবি তুলে উত্তমের বিরুদ্ধে লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের বক্তব্য, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ওই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের জন্যে তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে। তাই তিনি বৃহস্পতিবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি বলেছেন, জেনেশুনে ওই ব্যক্তি সৌরভের নামে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর, মানহানিকর মন্তব্য করেছেন। ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। লালবাজারে পাঠানো চিঠিতে সৌরভ আরও দাবি করেছেন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসাবে এক দশকের পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছেন। কিন্তু উত্তমের এই ধরনের অবাস্তব মন্তব্যের কারণে তাঁর সুনাম নষ্ট হচ্ছে। গত শনিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মাত্র ২০ মিনিট ছিলেন মেসি। যত ক্ষণ মেসি মাঠে ছিলেন, তাঁকে ঘিরে রেখেছিলেন নেতা মন্ত্রী নিরাপত্তারক্ষীরা। যার ফলে গ্যালারি থেকে মেসিকে ঠিকমতো দেখতেই পাননি দর্শকেরা।

এরপর মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যেতেই ভক্তদের রোষানলে পড়ে যুবভারতী ক্রীড়াঙ্গন। চলে ভাঙচুর, তাণ্ডব। মেসির সফরসূচির মূল আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকে জনতা। যার পরেই বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেফতার করে পুলিশ। মেসির সঙ্গে তাঁরও হায়দরাবাদ, মুম্বই, দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যেতে পারেননি। তাঁকে আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিশ রিমান্ড দেয়। এই পরিস্থিতির মাঝেই শতদ্রুর সঙ্গে সৌরভের নাম জুড়ে উত্তম কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। ওই মন্তব্যের জেরেই বৃহস্পতিবার লালবাজারে চিঠি পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের