ভুয়ো ভোটার ধরতে নতুন Software আনছে কমিশন, কারা পাবেন অ্যাক্সেস?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভুয়ো ভোটার ঠেকাতে উদ্যোগী নির্বাচন কমিশন। সামনের বছর বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর করে ভোটার লিস্ট ঝারাই বাছাই করা হচ্ছে। ইতিমধ্যে বাতিল গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। তারমধ্যে রয়েছেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার ও নিরুদ্দেশ ভোটার। এবার খসড়া তালিকাতেও রয়েছে বেশ কিছু সন্দেহজনক ভোটার। এবার তাঁদেরও ঝাড়াই বাছাই করতে তৎপর কমিশন। কোনও যোগ্য ভোটার যাতে বাদ না যান, তেমন কোনও অযোগ্য ভোটারও যেন না থাকে সেটা ধরতেই নতুন সফ্টওয়্যার আনছে কমিশন।

হিয়ারিংয়ের জন্য নতুন সফ্টওয়্যার আনতে চলেছে কমিশন। CEO দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছে একটি সফ্টওয়্যার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। খসড়া তালিকায় থাকা সন্দেহজনক ভোটারদের হিয়ারিংয়ে ডাকার কাজ শুরু হবে। তার আগে সফ্টওয়্যার আনা হতে পারে। এই সফ্টওয়্যারে অ্যাক্সেস থাকবে ERO ও AERO-দের কাছেও। জানা যাচ্ছে, এই সফটওয়্যারে বেসিক কিছু অপশন থাকতে পারে। হিয়ারিং তালিকার পাশাপাশি হিয়ারিং-র পরে ভোটারদের নথি আপলোড করার সুবিধাো থাকবে। এরসঙ্গে যেসকল তথ্য এন্ট্রি করার সুবিধাও থাকবে।

তবে এই নতুন সফটওয়্যার নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চায়নি সিইও দফতর। তবে এই সফটওয়্যার এলে হিয়ারিংয়ে অনেক বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এরফলে ভোটার তালিকা থেকে কোনও যোগ্যো ভোটারের বাদ যাওয়া বা ভুয়ো ভোটারের থেকে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। অন্যদিকে, খসড়া তালিকায় প্রকাশিত ভোটারদের মধ্যে নাম পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক নাম পাওয়া গিয়েছে। এবার সেগুলি সংশোধনের দায়িত্ব পড়েছে BLO- দের ওপরেই।

 

হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর