তৃণমূলকে রুখতে বাম-কংগ্রেস-আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিহা হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর:মুর্শিদাবাদে রাজ্যের শাসক দল তৃণমূলকে শূন্য করতে হুমায়ুনের ফর্মুলা২২ আসনের ৯ টিতে লড়াই করবে নিজের দল, ৩টি কংগ্রেস, ৩ CPM ও ১ আসন ISF ছেড়ে দেওয়া হবে।নিজে ৯ আসনে লড়াই করে বাকি ১৩ আসন ছাড়তে চান হুমায়ুন।সিপিএম, কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট করতে চান হুমায়ুন। সোমবার ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণার করতে চলেছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর(MLA Humayun Kabir)। সোমবার দুপুর বারোটায় বেলডাঙার(Beldamga) মির্জাপুর খাগরু পাড়ার মোড়ে এক ঐতিহাসিক জনসভা থেকে নতুন দলের সূচনা করবেন বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলার মানুষকে সোমবার জনসভায় আমন্ত্রণ জানান। হুমায়ুন দাবি করেছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ,মুর্শিদাবাদের পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলী, বর্ধমান থেকে বহু মানুষ ৫০ বিঘে জমির উপর এই নতুন রাজনৈতিক দলের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

নতুন দলের নাম বাংলার জনতা পার্টি হতে পারে বলে জানিয়েছেন হুমায়ুন। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা।মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুনের । তাঁর নিশানায় রাজ্য প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব। হুমায়ুন বলেন,আপনি সিঙ্গুর থেকে ন্যানো তাড়িয়ে ছিলেন।মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করতে হুমায়ুনের ফর্মুলা ২২ আসনের ৯ টিতে লড়াই নিজের দলের, ৩ কংগ্রেস, ৩ CPM ও ১ আসন ISF ।নিজে ৯ আসনে লড়াই করে বাকি ১৩ আসন ছাড়তে চান হুমায়ুন।সিপিএম, কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট করতে চান হুমায়ুন।

এবার বিজেপি ১০০ আসন পেতে পারে। এমন মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক।হুমায়ুন কবীরফের একবার ১৩৫ আসনে প্রার্থী দেওয়ার বার্তা।বাকি আসনগুলিতে সহযোগিরা প্রার্থী দিক, এমনটাই চান হুমায়ুন।‘মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির-মসজিদ করে ভোটে জেতার চেষ্টা করছেন’।‘যেভাবে SIR-এ লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে, ওই ভোটে জিতে আসা মুশকিল’।সারা ভারতের লোক পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছে।’সীমান্ত খুলে দিয়েছে, BSF-এর নাম করে‘পুলিশ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে।‘সারা দেশে বোমা-বন্দুকের আওয়াজ নেই, কিন্তু বাংলায় হয়’।‘বাংলায় হিংসা-দুর্নীতি চরমে। বিজেপির বাংলা দখল ঠেকাতে আর রাজ্যের শাসক দলকে শূন্য করতে নতুন দল আত্মপ্রকাশ করবে বেলডাঙার মাটিতে। একইসঙ্গে হুমায়ুন কোভিদ দিয়ে প্রসঙ্গ তুলে সরকারি কর্মচারীরা কিভাবে বঞ্চিত হচ্ছেন তা নিয়েও তিনি সরব হন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট