মাদার ডেয়ারির সঙ্গে সংযুক্তিকরণ বাংলা ডেয়ারির, নতুন নাম কি হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারির সঙ্গে মিশে গেল বাংলা ডেয়ারি। সংযুক্তিকরণের পর আর ‘মাদার ডেয়ারি’ নাম থাকছে না। এখন থেকে ব্র্যান্ডের নয়া নাম হচ্ছে ‘বাংলা ডেয়ারি’। আজ বুধবার (২৪ ডিসেম্বর) নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

এদিন চলতি বছরে মন্ত্রিসভার শেষ বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে পিপিপি মডেলে ১৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি নিউ সুপার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ১৬০০ একর জমিতে ওই দুই কেন্দ্র গড়ে তুলবে সজ্জন জিন্দলের জেএসডব্লিউ। জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের দায়িত্বও সংস্থারই। মন্ত্রী চন্দ্রিমা  জানান, বিদ্যুৎ চাহিদা মেটাতে ও ভবিষ্যৎ ব্যবহারের কথা ভেবেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

পাশাপাশি বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাবেও সিলমোহর দেওয়া হয়েছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেই ওয়্যারহাউজ নির্মাণে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে ১১ একর জমি। সংস্থাটি ওই জমি ব্যবহার করবে দুই ই-কমার্স সংস্থা অ্যামাজন ও ফ্লিপকার্টের ওয়্যারহাউজিং অবকাঠামো গড়ে তুলতে। সেই সঙ্গে হাওড়ার অঙ্কুরহাটিতে ০.৫ একর জমি বরাদ্দ হয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি পার্কের জন্য। একই সঙ্গে জঙ্গল সুন্দরী কর্ম নগরীকে ১৫০ একর এবং ডোমজুড়ের জেমস অ্যান্ড জুয়েলারিকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে

টুথপিককে অবহেলা করছেন? জানেন দাঁত খোঁচানোর কাঠিতেই হবে ১০ মুশকিল আসান

হাসপাতাল থেকে চলছিল ‘গর্ভফুল’ পাচার, পাঁচ পাণ্ডাকে পাকড়াও করলেন গোয়েন্দারা

শরীরে প্রোটিনের ঘাটতি? এই ৮ বিপজ্জনক লক্ষণ অবহেলা করলে হতে পারে বড় বিপদ!

ফের মেসিকে ছুঁয়ে ফেললেন ফ্রান্সের গোল মেশিন কিলিয়ান এমবাপে

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে! আয়ের থেকে খরচ বেশি হতে পারে, জানুন কেমন কাটবে ছুটির দিন

এমবাপে ম্যাজিক, প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী