আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্পত্তি নিয়ে বিবাদ! নদিয়ায় দা দিয়ে বৌমাকে কুপিয়ে খুন করলেন কাকাশ্বশুর

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি বড়ই জটিল বিষয়। এবার এই সম্পত্তিকে ঘিরে বিবাদের জেরে প্রাণ গেল গৃহবধূর। পারিবারিক বিবাদের জেরে বৌমাকে দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে কাকাশ্বশুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র  করে  নদিয়ার পলাশিপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাকাশ্বশুরকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম শম্পা বিশ্বাস। বয়স ২৭ বছর।  উত্তম বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে কিছু বছর আগে তাঁর বিয়ে হয়। প্রতিবেশীরা জানিয়েছেন উত্তমের সঙ্গে তাঁর কাকা সুফল বিশ্বাসদের পরিবারের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ ছিল। মাঝে মধ্যেই হত অশান্তি।  শুক্রবার  সেই অশান্তি  চরমে ওঠে। ঝগড়া চলাকালীন বৌমার দিকে ধারাল অস্ত্র নিয়ে তেড়ে যান কাকাশ্বশুর। শম্পার গলায় অস্ত্রের কোপ বসান । তখনই বাড়ির বাকি লোকেদের চেঁচামেঁচিতে প্রতিবেশীরা ছুটে আসে। শম্পাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি  পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে  হয়।  কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা শম্পাকে   মৃত বলে ঘোষণা করে দেন। বৌমাকে খুনের পর থেকেই খোঁজ মিলছিল না ৫২ বছরের অভিযুক্তের। তলাশির পর  শনিবার বাড়ির কিছুটা দূর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পুরুলিয়ায় প্রৌঢ়াকে আছড়ে মেরে অপেক্ষা দাঁতালের, পটকা ফাটিয়ে দেহ উদ্ধার

শম্পার স্বামী উত্তম বিশ্বাস তার কাকার সুফল বিশ্বাসের ‘কঠিন শাস্তি’র দাবি করেছেন। উত্তমের ভাই অনুপ বিশ্বাস জানিয়েছেন বৃহস্পতিবার থেকেই তাঁদের বাড়িতে অশান্তি হচ্ছিল। সেই সময়েই আচমকা তাঁর কাকা দা নিয়ে এসে বৌদির গলায় বসিয়ে দেয়। চোখের পলকে ঘটনা ঘটে গিয়েছে বলে জানিয়েছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাড়ি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা নিয়ে পুলিশ বাকিদের জিজ্ঞাসাবাদ করছে।

 

Published by:

Share Link:

More Releted News:

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ