পুরুলিয়ায় প্রৌঢ়াকে আছড়ে মেরে অপেক্ষা দাঁতালের, পটকা ফাটিয়ে দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : জঙ্গলে হাতির হানা নতুন নয়। নিজেদের আস্তানা ছেড়ে প্রায়ই জনবহুল এলাকায় ঢুকে পড়ছে হাতির দল। খাবারের খোঁজে হামলা চালাচ্ছে গৃহস্থের বাড়িতে। বাধা পেলে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে ফেলার অভিযোগ উঠছে। পুরুলিয়ার ঝালদাতে এক প্রৌঢ়াকে সুরে তুলে আছড়ে মেরে ফেলে এক দাঁতাল। প্রৌঢ়াকে মেরে মৃতদেহের পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে।

বনদফতরের পক্ষ থেকে এসে পটকা ফাটিয়ে দাঁতালকে জঙ্গলে ফেরানো হয়। তারপরেই মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে ঝালদা রেঞ্জের খামার বিটের ডাকাই গ্রামের কাছেই জঙ্গলে শুকনো ডালপালা সংগ্রহ করে। ওই সময় দলছুট দাঁতালের মুখোমুখি পড়ে যান বছর ৬২ র প্রৌঢ়া। ডাকাই গ্রামের বাসিন্দা বাসবালা গোপকে সামনে পেয়ে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলা হয়। প্রৌঢ়াকে মেরে মৃতদ্হের পাশেই দাঁড়িয়ে ছিল হাতিটি। কোনওভাবে মৃতদেহের কাছে পৌঁছানো সম্যভব হচ্ছিল না। স্থানীয়রা দেখতে পেয়েই বন দফতরকে খবর দেয়। বন দফতরের আধিকারিকরাও মৃতদেহের কাছে এগোতে পারছিল না। পরে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরানো হয়েছে। তারপরেই দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

 মাটিতে আছড়ে পড়ার পরে বাসবালার মাথা থেঁতলে গিয়েছিল বলে জানা গিয়েছে। প্রায় ৩ ঘণ্টার বেশযি মৃতগেহ এক জায়গাতেই পড়েছিল। পরে দেহটিউদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ ও বনকর্মীরা। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সঙ্গে ছড়িয়েছে ক্ষোভও। শনিবার দেহের ময়নাতদন্ত হওয়ার কথা। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’ যদিও বন দফতর সূত্রে খবর, নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। ডাকাইয়ের জঙ্গলে দলছুট ওই হাতিকে নজরে রাখা হয়েছে।

 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে