চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজাকার মোল্লা ইউনূসের কীর্তি, খুদে পড়ুয়াদের পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’

আন্তর্জাতিক ডেস্ক : হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মহম্মদ ইউনূস। আওয়ামী লিগ সরকারকে মুছে ফেলার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুকেও মুছে ফেলতে চাইছেন তিনি। রাজাকার মোল্লা ইউনূসের নয়া কীর্তি। খুদে পড়ুয়াদের পাঠ্যবই থেকে বাদ ‘বঙ্গবন্ধু’ মুজিবর রহমানকে।

২০২৬ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরুর আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্য বই অনলাইনে পড়তে পারবে পড়ুয়ারা। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন ছাপা বই তুলে দেওয়া হবে। কিন্তু এবার সেই বইতে নতুন কীর্তি মোহাম্মদ ইউনুসের। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পাঠ্য বইয়ের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ২০২৬ সালের পাঠ্য বই থেকে বাদ গিয়েছে বঙ্গবন্ধু নামটি। বঙ্গবন্ধুর পরিবর্তে নাম করা হয়েছে শেখ মুজিবর রহমানের। এর আগে সমস্ত পাঠ্য বইয়ে শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু হিসেবেই পড়ুয়াদের সঙ্গে পরিচয় করানো হত। নতুন পাঠ্যবই অনুযায়ী এখন থেকে বঙ্গবন্ধুর পরিবর্তে শেখ মুজিবুর রহমান নামে। পরিচিত করা হবে তাঁকে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সব পাঠ্য বই এবং বঙ্গবন্ধুর পরিবর্তে এখন থেকে নাম থাকবে শেখ মুজিবুর রহমান। জানা গিয়েছে গত বছর ৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পরে পাঠ্য বইয়ে একাধিক সংশোধন করা হয়েছে। সেখানেই বঙ্গবন্ধু শব্দের পরিবর্তে শেখ মুজিবুর রহমান ব্যবহারের জন্য নির্দেশ পেয়েছিল এনসিটিবি। অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর শব্দ ছিল।২০২৬ শিক্ষাবর্ষের বইতে সেই সকল জায়গায় পরিবর্তন হয়েছে। তবে কয়েকটি জায়গায় বঙ্গবন্ধু শব্দটি এখনো রয়ে গেছে।

প্রসঙ্গত ১৯৭০ সালে ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলার অভিযুক্ত অন্যান্যদের সঙ্গে শেখ মুজিবর রহমান মুক্তি পেয়েছিলেন। পরদিন তেইশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকার রেসকোর্স ময়দানে আয়োজিত জনসভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। গত বছর হাসিনা সরকারের পতনের পর মজিবর রহমানের বাড়ি থেকে শুরু করে সর্বত্র হামলা চালানো হয়েছে। এবার তার নামের ওপরেও হামলা চালানো হল।

 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ