অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরে অনেক বদল আসতে চলেছে। বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট বিধায়ক বলে সূত্রের খবর। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরেই প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহেই বিজেপির একাধিক পরিচিত মুখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিবন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একাধিক ‘চমক’ রাখতে চাইছে পদ্মশিবির। সেক্ষেত্রে এখন যাঁরা বিধায়ক পদে রয়েছেন তাঁদের বাদ পড়ার কথা জানা গিয়েছে। অমিত শাহকে সেই বাদের তালিকাও দেওয়া হয়েছে। আর কারা প্রার্থী হলে ফল ভাল হবে সে কথাও বলা হয়েছে শাহকে। ২৯৪টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই এক হাজারেরও বেশি জীবনপঞ্জি জমা পড়েছে বিজেপির কাছে। গতবারের মতো এই জীবনপঞ্জিগুলি সরাসরি রাজ্য বিজেপি দফতরের অফিস সম্পাদকের কাছে জমা পড়েছে। সেটা এবার আজ, বুধবার জানিয়েও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে সূত্রের খবর।

অন্যদিকে কারা বাদ পড়তে চলেছেন?‌ এই প্রশ্ন উঠে গিয়েছে পদ্ম বিধায়কদের অন্দরে। প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তাঁর সহকারী বিপ্লব দেব। আর তার জেরেই সম্ভাব্য প্রার্থীদের নাম, এলাকার বাস্তব পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করেছেন বলে বিজেপি সূত্রে খবর। জনপ্রতিনিধিদের কাজকর্ম, এলাকায় গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে অনেক বিধায়ক টিকিট পাবেন না। উত্তরবঙ্গের নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, ডাবগ্রাম–ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াগঞ্জের বিধায়করা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর। একইসঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, কল্যাণী, খেজুরি এবং কাঁথি উত্তর কেন্দ্রের প্রার্থীও বদল হতে পারে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন। হিরণ চট্টোপাধ্যায়কে সরানো হতে পারে বলে সূত্রের খবর।

এছাড়া বাগদা কেন্দ্রে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গয়ালির নাম উঠে এসেছে। হলদিয়ায় রাজ্য বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে। তাপস রায় উত্তর কলকাতার কেন্দ্র থেকে, বরাহনগরে সজল ঘোষ এবং ব্যারাকপুরে কৌস্তভ বাগচী প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের