মান্ধোনার স্মৃতির পাতায় নেই প্রাক্তন পলাশ, ২০২৫ কেমন কাটল বিশ্বকাপজয়ী ভারতের ওপেনারের?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার পর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটানোর কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার। তবে কথায় বলে জীবন বড়ই অনিশ্চিত। বিয়ের পিঁড়িতে বসার মুহূর্তে বিয়ে ভেঙে যায় স্মৃতির। চলতি বছর স্মৃতির কাছে সত্যিই আজীবনের স্মৃতি হয়ে থাকবে। রাত পোহালেই নতুন বছর। তার আগে স্মৃতি মান্ধানা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ২০২৫ সালের যাত্রার স্মৃতিচারণ করে একটি মন ভালো করা ভিডিও শেয়ার করেছেন। যার শিরোনাম দিয়েছেন “Recap 2025!” অর্থাৎ “২০২৫ সালের সংক্ষিপ্তসার!” পোস্টটিতে তার ক্রিকেট জীবনের মাইলফলক, ভ্রমণের কিছু অংশ, প্রশিক্ষণ সেশন এবং বছরের ব্যক্তিগত হাইলাইটগুলি তুলে ধরেছেন। তবে এই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে কারণ এক বছরের ফিরে দেখা স্মৃতিতে জায়গা হয়নি প্রাক্তন তথা সঙ্গীত সুরকার পলাশ মুচ্ছলের।

 

View this post on Instagram

 

A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)

স্মৃতি মান্ধানা তাঁর ২০২৫ সাল কেমন কাটল সেই ভিডিও পোস্ট করার পরেই সকলে খুঁজতে থাকেন পলাশ মুচ্ছলের উপস্থিতি। তবে বার বার দেখেও কেউ স্মৃতির পাতায় পলাশের ঝলকও দেখতে পেলেন না। এই ভিডিও দেখেই স্মৃতি এবং পলাশের সম্পর্ক নিয়ে জনসাধারণের মধ্যে ফের কৌতূহল শুরু হয়েছে। কারণ বিশ্বকাপের পরেই হয়েছিক তাঁদের বাগদান এবং ২৩ নভেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল । তবে, স্মৃতির বাবা অনুষ্ঠানের দিন অসুস্থ হয়ে পড়ার পর বিয়ে স্থগিত করা হয়। তার পর সামনে আসে পলাশের সঙ্গে মে ডিকোস্টা নামে এক মহিলা চ্যাট। সেটাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বিয়ে স্থগিত হওয়ার পরেই, পলাশ মুচ্ছলকেও হাসপাতালে ভর্তি করা হয়। অনুগামীরা প্রথমে আশা করেছিলেন যে পলাশ ও স্মৃতির বিয়ে স্থগিত হলেও তা পরে হবে। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। উল্টে তাঁদের নিরবতা বাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা।

আরও পড়ুন:  কপিল শর্মার শো-তে বিয়ের প্রস্তাব পেলেন বিশ্বকাপ জয়ী শেফালি, পাত্র কে জানেন?

বিয়ে নিয়ে যাবতীয় জল্পনার মধ্যে ডিসেম্বরে  স্মৃতি ও পলাশ মুচ্ছল নিশ্চিত করেন যে তাদের দুজনের বিচ্ছেদ হয়েছে। তাঁরা আর সম্পর্কে নেই। দুজনেই জানান, তাঁরা নিজেদের জীবনে এগিয়ে যেতে চান।   এই সময়েই স্মৃতি মান্ধনা গোটা বছর কেমন কেটেছে, প্রিয় মুহূর্তেগুলির বেছে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে বাবা-মাম পরিবারের সদস্য সহ বিশ্বকাপ জয়ের মুহূর্ত । কিন্তু সেখানে নেই পলাশের কোনও স্মৃতি।  অনেকেই এই ভিডিওকে বছরের সমাপ্তির একটি নীরব কিন্তু স্পষ্ট ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩