আসন্ন T-20 বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, কারা রইলেন দলে, কারা বাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন T-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। ভারত ও শ্রীলঙ্কার পরিবেশের কথা মাথায় রেখেই দলের স্পিনের শক্তি বাড়ানো হয়েছে। দলের মধ্যে খুব বড় চমক নেই। চোটে থাকা ৩ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে। অ্যাডাম জাম্পার ও দুজন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কুপার কনোলি রয়েছেন দলে।

অ্যাশেজে প্রথম ২টি টেস্ট খেলতে না পারলেও তৃতীয় টেস্টে খেলে সিরিজ জিতিয়েছিলেন প্যাট কামিন্স। শেষ দুই টেস্টেও খেলবেন না। টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরে দেখা গিয়েছে, তাঁকে রাখা হয়েছে বিশ্বকাপের দলে। গত বছর ভারতের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হেজলউড। কিন্তু বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। চোট পেয়েছিলেন ডেভিডও। তাঁকেও দলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ফিটনেসে ছাড়পত্র পাওয়ার পরেই তাঁদের দলে রাখার কথা বলা হয়েছে।

চলতি বছরে ৭ ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে টি-২০ ম্যাচ। ভারত-শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে এই বিশ্বকাপ। ৮ মার্চ পর্যন্ত চলবে এই খেলা। ২০২১ সালে চ্যাম্পিয়ন্সদের নেতৃত্ব দেবেন মিচেন মার্শ। চলতি মাসের শেষে প্যাট কামিন্সের পিঠের স্ক্যান করা হবে। হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিসের ইনজুরির কারণে হ্যাজেলউড পুরো অ্যাশেজ সিরিজ মিস করেছেন এবং এখনও সুস্থ হয়ে উঠছেন। এবার ভারত ও শ্রীলঙ্কায় যেহেতু খেলা হবে, তাই তার পরিবেশের ওপর নির্ভ করে স্কোয়াড ঠিক করেছে অজিরা। স্পিন বোলিংয়ের শক্তি বাড়ানোর জন্য কুপার কনলিকে দলে নেওয়া হয়েছে।

দলের মধ্যে রয়েছেন,  মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির