মেসি কাণ্ডে এবার দর্শকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু, উদ্যোগ নিল সিট

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে দাবি উঠেছিল টাকা ফেরতের। কারণ দর্শকরা লিওনেল মেসিকে দেখতে পাননি। তাঁকে ঘিরে ছিলেন কিছু রাজনৈতিক নেতা এবং পুলিশ। বিপুল পরিমাণ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। তারপরও মেলেনি ‘‌মেসি দর্শন’‌। এই ঘটনার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ করেন। একের পর এক আইপিএস অফিসারকে শোকজ, সাসপেন্ড এবং যুবভারতীর সচিবকে বহিষ্কার করেন। বিধাননগর কমিশনারেটের তাতে মুখ পোড়ে। এই কাজের জন্য শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। এখনও তিনি জেলেই আছেন। গড়ে তোলেন সিট। এবার দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট। যা নিয়ে স্বস্তিতে দর্শকরা।

এদিকে সকলেই যাতে টাকা ফেরত পান তার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে শতদ্রুর সংস্থা ১৯ কোটি টাকা তুলেছিল। আর আয়োজক সংস্থার দায়িত্বে থাকা জোমাটো কর্তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই জানতে পেরেছে পুলিশ। টাকা ফেরত দেওয়া হবে বলে সিট আশ্বাস দিয়েছিল। এবার সেই প্রক্রিয়া শুরু হল বছরের প্রথম দিন থেকে। সিট তদন্তে নেমে আয়োজক শতদ্রু দত্তের সংস্থা থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। এমনকী নিম্ন ও উচ্চ আদালতের সওয়াল জবাবে টাকা ফেরতের বিষয়টিও উল্লেখ করেছেন। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।

অন্যদিকে চলতি সপ্তাহেই আলিপুর আদালতে এই মামলার শুনানি হয়। সেখানে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে আনা নিয়ে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর সওয়াল ছিল, ‘‌এই তদন্ত এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রায় ৩৫ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। কিন্তু স্বপ্নের ফুটবলারকে দেখতে পাননি। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল।’‌ বরং সেদিনের অশান্তি এবং চরম বিশৃঙ্খলায় যুবভারতী ক্রীড়াঙ্গনের ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল।

এছাড়া মেসির আসা এবং তারপর যা ঘটেছিল তা নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুবভারতী স্টেডিয়াম। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা লিওনেল মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব চালায়। ভাঙচুর, তছনছ করা হয় যুবভারতী ক্রীড়াঙ্গন। এই ঘটনার দিনই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তখন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি আশ্বাস দিয়েছিলেন, ‘‌যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’‌ যদিও এই ঘটনায় ডিজিকেও শোকজ করা হয়েছে।

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা