বাঁশবেড়িয়াতে প্যানটোগ্রাফ ভেঙে পড়ায় হাওড়া – কাটোয়া শাখায় রেল চলাচল বিপর্যস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁশবেড়িয়া: রবিবার সন্ধ্যায় হুগলি জেলার বাঁশবেড়িয়ার দু ‘নম্বর রেলগেটে প্যানটোগ্রাফ ভেঙে পড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আগুন লেগে গিয়েছিল। কিন্তু তা নেভানো সম্ভব হয়েছে।ব্যান্ডেল – কাটোয়া আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া লোকাল(Katowa Local)। চুঁচুড়া স্টেশনের(Chuchura Station) তিন নম্বর প্লাটফর্মে কাটোয়া লোকাল আটকে রয়েছে। কাটোয়া লোকাল আটকে থাকায় ভোগান্তিতে যাত্রীরা। বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প‍্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় রেল চলাচল বিপর্যস্ত। রবিবার সন্ধ্যার পর থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। যাত্রীরা রেললাইন ধরে হেঁটে গন্তব্য স্থলের দিকে যাচ্ছেন।

ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। তারা দ্রুততার সঙ্গে কাজ করে ওই শাখায় লোকাল ট্রেন যাতে চলাচল করানো যায় তার জন্য চেষ্টা চালাচ্ছেন। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল স্টেশনে(Bandel Station) ঢোকার আগে দাঁড়িয়ে রয়েছে হাওড়া- বর্ধমান মেন লোকাল ট্রেন। ছুটির দিন থাকা সত্ত্বেও অনেকেই রবিবার বেরিয়েছিলেন বাড়ির বাইরে। কিন্তু এই সমস্যায় হাওড়া থেকে কাটোয়া যাবে বলে যারা ট্রেন ধরেছিলেন তারা আটকে রয়েছেন প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক(CPRO) বেদ প্রকাশ জানিয়েছেন, রেলের ওভারহেড তারে সমস্যা হয়েছে। সেখানে মেরামতের জন্য রেল কর্মীরা গেছেন। বাঁশবেড়িয়া স্টেশনের কাছে প্যানটোগ্রাফের সমস্যা হয়েছে। মেরামতির কাজ হয়ে গেলেই ওই শাখায় ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। যদিও অনেকেই প্রাণে ঝুঁকি নিয়ে রেললাইন ধরে কুয়াশার মধ্যে হাঁটা শুরু করেছেন পরবর্তী স্টেশনের দিকে। বাকিরা ট্রেনের মধ্যে অপেক্ষা করছে গন্তব্যস্থলে ফেরার জন্য।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২