চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌অন্যান্য রাজনৈতিক দলগুলি বিজেপির সঙ্গে ডিল করে নিয়েছে’‌, তোপ দাগলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন চলতি বছরেই রয়েছে বাংলায়। আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র‌্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানেই আজ, বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এই আবহে মালদা থেকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্মপার্টি। তাই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলেই অভিযোগ উঠেছে। তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌অন্যান্য রাজনৈতিক দলগুলি ডিল করে নিয়েছে বিজেপির সঙ্গে। কী ভাবে ডিল করেছে, তা আগামী দিনে বুঝতে পারবেন। যিনি ২০১৯ সালে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি বাবরি মসজিদ করছেন। তিনি ধর্মের নামে বিভাজন করে মাঝখান থেকে কিছু টাকা তুলে নিচ্ছেন।’

অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দেন অভিষেক। কারণ ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে। এমনকী বাংলায় কথা বলার জেরে জেল এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলে অভিযোগ। এই আবহে পরিযায়ী শ্রমিকদের আশ্বাস দিয়ে ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য, ‘‌কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেবো না। ভারতে যে ১৫০০টা রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একটি মাত্র দল বিজেপিকে শিক্ষা দিতে পারে। সেই দল হলো তৃণমূল কংগ্রেস। অন্য দল বিজেপির কাছে হারে। আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই পার্থক্য।’‌

এছাড়া ডায়মন্ডহারবারের হেল্পলাইন নম্বর এবার খোলা হল মালদাবাসীর জন্য। যাতে যে কোনও সমস্যায় মালদার বাসিন্দারা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তৃণমূলের পক্ষ থেকে তাঁদের সাহায্য করা সম্ভব হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌মালদাও আমার বৃহত্তর পরিবার। কোনও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিলে আইনি সাহায্য করা হবে। এবার খেলা হবে না, এবার পদ্মফুল উপড়ে ফেলা হবে।’‌ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ বারবার করে এসেছে তৃণমূল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ