India vs west indies: নরেন্দ্র মোদি স্টেডিয়াম দর্শকশূন্য! ইডেনের ক্ষেত্রে কী নিয়ম?

করোনা অতিমারীর তৃতীয় ঢেউ দেশে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মাঝেই আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজরা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা অতিমারীর তৃতীয় ঢেউ দেশে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মাঝেই আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজরা। টি-২০ ও একদিনের ক্রিকেটের সিরিজ খেলতে ভারতে আগমন হচ্ছে পোলার্ড-হোল্ডারদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক নিয়ে অনুষ্ঠান বা খেলা দেখা যাবে। সেইমতোই প্রস্তুতি নিচ্ছে সিএবি। কিন্তু তার আগেই আয়োজনে জল ঢেলে দেওয়ার মত পদক্ষেপ গ্রহণ করল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। গুজরাত ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে ভারত বনাম ওয়েস ইন্ডিজের ওয়ান ডে’র ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলার কথা ভারতের।

সেই ম্যাচ হবে রুদ্ধদার ও দর্শকশূন্য জানিয়েছে গুজরাতের ক্রিকেট বোর্ড। জিসিএ টুইট করে জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি ভারতের ১০০০তম এক দিনের ম্যাচ হতে চলেছে। বিশ্বে ভারতীয় দলই প্রথম এই মাইলফলকে পৌঁছল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব ম্যাচই ফাঁকা গ্যালারিতে করতে হবে।’ আর এই সিদ্ধান্তের পর ইডেনের সমস্ত টি-২০ ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত নেবে সিএবি তার দিকেই তাকিয়ে সকলে। যদিও গুজরাতের তুলনায় বাংলায় করোনার বিধিনিষেধ অনেকটাই শিথিল। তাই ইডেনের ক্ষেত্রেও দর্শকশূন্য থাকবে কিনা স্টেডিয়াম তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বিসিসিআই-এর তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। আগামী ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলবে ভারত।

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী